হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে চুরির অভিযোগে বরখাস্ত পুলিশ সদস্য

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩, ১০:৪২ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে এক দোকান থেকে শিশুদের দোলনা চুরির অভিযোগ উঠেছে আমর্ড পুলিশ (এপিবিএন)-এর এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে।

রফিকুল ইসলাম (২৬) নামে ওই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ সদস্য টেকনাফ জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পে (১৬ এপিবিএন) কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কক্সবাজার এপিবিএন সদরে কর্মরত।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ এপিবিএন এর দায়িত্বরত কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী।

তিনি জানান, দোলনা চুরি করতে গিয়ে আটক হওয়া এক পুলিশ সদস্য (কনস্টেবল)-কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় মামলাসহ পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

এ ব্যাপারে দোকানের মালিক মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, একজন ভদ্রলোক দোকানে এসে পুলিশ পরিচয় দিয়ে শিশুদের দোলনাটি কেনার জন্য দাম জানতে চান।

পরে আমি আমার দোকানের পার্শ্ববর্তী একটি খাবার দোকানে নাস্তা করতে যাই। এসে দেখি ওই পুলিশ সদস্য যে দোলনা দাম করেছিলেন সেটি নেই। তখন দোলনাটি খুঁজলে এক দোকানদার খবর দেয় তার দোকানে বিক্রি করতে গেছে।

এ খবরে ওই দোকানে ছুটে যাই। গিয়ে দেখি দোলনাটি তার সঙ্গে রয়েছে। পরে আমি স্থানীয়দের সহায়তায় তাকে টেকনাফ থানায় নিয়ে আসি।

এই বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি তদন্ত নাছির উদ্দীন মজুমদার বলেন, কয়েকজন দোকানদার দোলনা চুরির অভিযোগে এক পুলিশ সদস্যকে আমার থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে চুরির অভিযোগে বরখাস্ত পুলিশ সদস্য

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে চুরির অভিযোগে বরখাস্ত পুলিশ সদস্য

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩, ১০:৪২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে এক দোকান থেকে শিশুদের দোলনা চুরির অভিযোগ উঠেছে আমর্ড পুলিশ (এপিবিএন)-এর এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। রফিকুল ইসলাম (২৬) নামে ওই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ সদস্য টেকনাফ জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পে (১৬ এপিবিএন) কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কক্সবাজার এপিবিএন সদরে কর্মরত। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ এপিবিএন এর দায়িত্বরত কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী। তিনি জানান, দোলনা চুরি করতে গিয়ে আটক হওয়া এক পুলিশ সদস্য (কনস্টেবল)-কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় মামলাসহ পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ব্যাপারে দোকানের মালিক মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, একজন ভদ্রলোক দোকানে এসে পুলিশ পরিচয় দিয়ে শিশুদের দোলনাটি কেনার জন্য দাম জানতে চান। পরে আমি আমার দোকানের পার্শ্ববর্তী একটি খাবার দোকানে নাস্তা করতে যাই। এসে দেখি ওই পুলিশ সদস্য যে দোলনা দাম করেছিলেন সেটি নেই। তখন দোলনাটি খুঁজলে এক দোকানদার খবর দেয় তার দোকানে বিক্রি করতে গেছে। এ খবরে ওই দোকানে ছুটে যাই। গিয়ে দেখি দোলনাটি তার সঙ্গে রয়েছে। পরে আমি স্থানীয়দের সহায়তায় তাকে টেকনাফ থানায় নিয়ে আসি। এই বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি তদন্ত নাছির উদ্দীন মজুমদার বলেন, কয়েকজন দোকানদার দোলনা চুরির অভিযোগে এক পুলিশ সদস্যকে আমার থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×