হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল টমটম যাত্রীর, আহত ৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৬ আগস্ট ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন




কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মোবারক (২৭) নামে এক টমটম যাত্রী নিহত হয়েছেন। এ সময় টমটমের আরও চারজন যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

রবিবার (৬ আগষ্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার জিদ্দাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মোবারক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামের জালাল আহমদের ছেলে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, টমটমে করে বেশ কয়েকজন যাত্রী চিরিংগা স্টেশন থেকে জিদ্দাবাজারের দিকে যাচ্ছিল। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস জিদ্দাবাজার পৌঁছালে যাত্রীবাহী টমটমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে টমটমের যাত্রী মোবারক নিহত হন। এ সময় টমটমের আরও চারজন যাত্রী আহত হন। পরে আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।

তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও টমটম জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল টমটম যাত্রীর, আহত ৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল টমটম যাত্রীর, আহত ৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৬ আগস্ট ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মোবারক (২৭) নামে এক টমটম যাত্রী নিহত হয়েছেন। এ সময় টমটমের আরও চারজন যাত্রী আহত হয়েছেন। রবিবার (৬ আগষ্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার জিদ্দাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মোবারক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামের জালাল আহমদের ছেলে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, টমটমে করে বেশ কয়েকজন যাত্রী চিরিংগা স্টেশন থেকে জিদ্দাবাজারের দিকে যাচ্ছিল। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস জিদ্দাবাজার পৌঁছালে যাত্রীবাহী টমটমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে টমটমের যাত্রী মোবারক নিহত হন। এ সময় টমটমের আরও চারজন যাত্রী আহত হন। পরে আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়। তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও টমটম জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×