তেহরান, ০৭ আগস্ট – ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বারবার পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত জাসপার ভাহরকে আবারও তলব করেছে ইরান।
সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি জানান, ‘বারবার পবিত্র কুরআনের অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ সকালে ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করা হয়।’
ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান
কানয়ানি জানান, ‘ডেনিশ রাষ্ট্রদূতকে অবিলম্বে তার সরকারের কাছে ইরানের প্রতিবাদ পৌঁছে দেয়ার কথা বলা হয়েছে। ইরান আশা করে যে, ডেনমার্ক এমন দায়িত্বশীল পদক্ষেপ নেবে যা এই ধরনের অবমাননাকর কাজের পুনরাবৃত্তি ঠেকাবে।’
গত সপ্তাহে একটি চরমপন্থী গোষ্ঠী কোপেনহেগেনে পাঁচটি মুসলিম দেশের দূতাবাসের সামনে পবিত্র কুরআনকে আবারও অবমাননা করে। এই ধরনরে জঘন্য কর্মকাণ্ড ঠেকানোর জন্য সুইডিশ সরকার কার্যকর ভূমিকা নেবে বলে ইরান আশা করে।
সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ০৭ আগস্ট ২০২৩





মন্তব্য করুন