হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩, ০৮:৫৭ অপরাহ্ন

এম.এ আজিজ রাসেল :: কক্সবাজারে নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (০৮ আগস্ট) জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক। তিনি স্মৃতিচারণ করে বলেন, “তৎকালীন আমার বিয়ের জন্য খান বাহাদুর মোস্তাককে ২০ হাজার টাকা উপহার দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। পরে আমি গেলে বঙ্গমাতা সেই উপহার পেয়েছিলাম কিনা জিজ্ঞেস করেছিলেন, তখন আমি প্রতিত্তোরে হ্যা জবাব দিই।”

সাংসদ কানিজ ফাতেমা আহমেদ আরও বলেন, “সত্যিকার অর্থে বঙ্গবন্ধু ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বিচক্ষণ রাজনীতিবিদ, সাহসী যোদ্ধা ও বিচক্ষণ নারী। যে কারণে তাঁর সাহচর্যে, অসীম ত্যাগ ও প্রেরণায় শেখ মুজিবুর রহমান হতে পেরেছেন ‘বঙ্গবন্ধু ও জাতির পিতা’।

আরও পড়ুন

কক্সবাজার হিমছড়ি সৈকতে ৩ পর্যটকের মৃত্যু, মুমূর্ষু অবস্থায় উদ্ধার ১, নিখোঁজ ২

তিনি জীবনের সকল পর্যায়েই নিঃস্বার্থভাবে জীবন ও যৌবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধুর সংকটের সঙ্গী হয়ে, জীবনের চালিকাশক্তি হয়ে। প্রচারবিমুখ এই মহীয়সী নারী কাজ করে গেছেন নীরবে-নিভৃতে। হাসিমুখে অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণা সহ্য করে অভূতপূর্ব ধৈর্যের পরিচয় দিয়েছেন। বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব একে অপরের সম্পূরক। বাংলার ইতিহাসে জাতির সংগ্রামী নেতৃত্ব সৃষ্টিতে নীরবে-নেপথ্যে অনবদ্য ভূমিকা রেখেছেন বঙ্গমাতা।”

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার শেহরিন আলম ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন মুন পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, জেল সুপার মো. শাহ আলম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল ও জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিনসহ আরও অনেকেই।

পরে জেলায় অসচ্ছল নারীদের মাঝে ৪৫টি সেলাই মেশিন ও বিভিন্ন মহিলা সমিতিকে ৭ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সভা শেষে দোয়া পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী।

এদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম বিশাল ছাত্রী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে কলেজ ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক।

কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজিবুল ইসলাম মোহাম্মদ মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান, উপাধ্যক্ষ প্রফেসর ড. সুজিত কুমার দে ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আদনান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩, ০৮:৫৭ অপরাহ্ন
Print Image
এম.এ আজিজ রাসেল :: কক্সবাজারে নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (০৮ আগস্ট) জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক। তিনি স্মৃতিচারণ করে বলেন, “তৎকালীন আমার বিয়ের জন্য খান বাহাদুর মোস্তাককে ২০ হাজার টাকা উপহার দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। পরে আমি গেলে বঙ্গমাতা সেই উপহার পেয়েছিলাম কিনা জিজ্ঞেস করেছিলেন, তখন আমি প্রতিত্তোরে হ্যা জবাব দিই।” সাংসদ কানিজ ফাতেমা আহমেদ আরও বলেন, “সত্যিকার অর্থে বঙ্গবন্ধু ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বিচক্ষণ রাজনীতিবিদ, সাহসী যোদ্ধা ও বিচক্ষণ নারী। যে কারণে তাঁর সাহচর্যে, অসীম ত্যাগ ও প্রেরণায় শেখ মুজিবুর রহমান হতে পেরেছেন ‘বঙ্গবন্ধু ও জাতির পিতা’। তিনি জীবনের সকল পর্যায়েই নিঃস্বার্থভাবে জীবন ও যৌবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধুর সংকটের সঙ্গী হয়ে, জীবনের চালিকাশক্তি হয়ে। প্রচারবিমুখ এই মহীয়সী নারী কাজ করে গেছেন নীরবে-নিভৃতে। হাসিমুখে অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণা সহ্য করে অভূতপূর্ব ধৈর্যের পরিচয় দিয়েছেন। বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব একে অপরের সম্পূরক। বাংলার ইতিহাসে জাতির সংগ্রামী নেতৃত্ব সৃষ্টিতে নীরবে-নেপথ্যে অনবদ্য ভূমিকা রেখেছেন বঙ্গমাতা।” সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার শেহরিন আলম ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন মুন পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, জেল সুপার মো. শাহ আলম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল ও জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিনসহ আরও অনেকেই। পরে জেলায় অসচ্ছল নারীদের মাঝে ৪৫টি সেলাই মেশিন ও বিভিন্ন মহিলা সমিতিকে ৭ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সভা শেষে দোয়া পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী। এদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম বিশাল ছাত্রী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে কলেজ ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক। কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজিবুল ইসলাম মোহাম্মদ মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান, উপাধ্যক্ষ প্রফেসর ড. সুজিত কুমার দে ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আদনান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×