হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে আরসা সদস্য খুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১১ আগস্ট ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন




কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে মুফতি জামাল (৫৫) নামের এক আরসা সদস্য খুন হয়েছেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

 

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালুখালীর ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে এ ঘটনা ঘটে।

 

নিহত মুফতি ওই ক্যাম্পের নজির আহমেদের ছেলে।

 

বৃহস্পতিবার (১০ আগস্ট) ৮-এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি আরও বলেন, ওই ক্যাম্পের বাসিন্দা মুফতি জামাল সকালে বাজার করার সময় অজ্ঞাতনামা ৩/৪ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। তারা জামালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে পুলিশের সহায়তায় ১২ নম্বর ক্যাম্পের ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তিনি পূর্বে আরসা’র সক্রিয় সদস্য ছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। বর্তমানে ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সন্ত্রাসীরা ছুরিকাঘাতে মুফতি জামালকে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে আরসা সদস্য খুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে আরসা সদস্য খুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১১ আগস্ট ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে মুফতি জামাল (৫৫) নামের এক আরসা সদস্য খুন হয়েছেন।   বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালুখালীর ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে এ ঘটনা ঘটে।   নিহত মুফতি ওই ক্যাম্পের নজির আহমেদের ছেলে।   বৃহস্পতিবার (১০ আগস্ট) ৮-এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।   তিনি আরও বলেন, ওই ক্যাম্পের বাসিন্দা মুফতি জামাল সকালে বাজার করার সময় অজ্ঞাতনামা ৩/৪ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। তারা জামালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে পুলিশের সহায়তায় ১২ নম্বর ক্যাম্পের ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তিনি পূর্বে আরসা’র সক্রিয় সদস্য ছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। বর্তমানে ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।   উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সন্ত্রাসীরা ছুরিকাঘাতে মুফতি জামালকে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×