হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় ৪০ হাজার ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১২ আগস্ট ২০২৩, ০৫:০৫ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় ৪০ হাজার ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শনিবার (১২ আগস্ট) উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া খায়েরের ঘের নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো মো. আরাফাত (২০), পিতা মো. আব্দুল হাকিম এবং মো. সিফাত (১৯), পিতা মো. আব্দুস ছালাম। তারা উভয়ই উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়ার বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি চৌকস আভিযানিক টহল দল সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। তাদের কাছ থেকে ৪০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় ৪০ হাজার ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় ৪০ হাজার ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট ২০২৩, ০৫:০৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় ৪০ হাজার ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শনিবার (১২ আগস্ট) উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া খায়েরের ঘের নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মো. আরাফাত (২০), পিতা মো. আব্দুল হাকিম এবং মো. সিফাত (১৯), পিতা মো. আব্দুস ছালাম। তারা উভয়ই উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়ার বাসিন্দা। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি চৌকস আভিযানিক টহল দল সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। তাদের কাছ থেকে ৪০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×