হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদ আবারও রিমান্ডে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩, ০১:০৭ অপরাহ্ন

রাজশাহী, ১৭ আগস্ট – প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় রাজশাহীর বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আবারও একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) মামলার আসামিপক্ষের আইনজীবী শামসাদ বেগম মিতালী এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১৬ আগস্ট) দুপুরে তাকে রাজশাহী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মহানগরীর রাজপাড়া থানায় করা একটি মামলায় তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন জানান। পরে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আইনজীবী শামসাদ বেগম মিতালী জানান, রাজপাড়া থানায় করা নাশকতার মামলায় সরকারপক্ষ চাঁদের পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিল। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে দেওয়া বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’ তার এ বক্তব্যের পর ২৫ মে রাজশাহী পুলিশ চাঁদকে গ্রেপ্তার করে। এরপর এ মামলায় তাকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সূত্র: আরটিভি নিউজ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদ আবারও রিমান্ডে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদ আবারও রিমান্ডে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] রাজশাহী, ১৭ আগস্ট – প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় রাজশাহীর বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আবারও একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) মামলার আসামিপক্ষের আইনজীবী শামসাদ বেগম মিতালী এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১৬ আগস্ট) দুপুরে তাকে রাজশাহী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মহানগরীর রাজপাড়া থানায় করা একটি মামলায় তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন জানান। পরে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আইনজীবী শামসাদ বেগম মিতালী জানান, রাজপাড়া থানায় করা নাশকতার মামলায় সরকারপক্ষ চাঁদের পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিল। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে দেওয়া বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’ তার এ বক্তব্যের পর ২৫ মে রাজশাহী পুলিশ চাঁদকে গ্রেপ্তার করে। এরপর এ মামলায় তাকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্র: আরটিভি নিউজ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×