হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানি আজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৩ আগস্ট ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৩ আগস্ট – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুলের চূড়ান্ত শুনানি আজ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৩ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

এর আগে, হাইকোর্টের নির্দেশে ঠিকানা সংশোধন করে তারেক রহমানের গুলশানের ঠিকানায় রুলের নোটিশ পাঠানো হয়। এ ছাড়া সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে এবং একটি জাতীয় দৈনিকে প্রচার করা হয়। নোটিশ পাঠানোর বিষয়টি রিট আবেদনকারীর আইনজীবীরা মঙ্গলবার (২২ আগস্ট) আদালতকে জানালে এ বিষয়ে শুনানির জন্য বুধবার ধার্য করা হয়।

তবে বিএনপির আইনজীবীরা আদালতে বলেন, গুলশানের ঠিকানা তারেক রহমানের সর্বশেষ ঠিকানা নয়। তিনি এখন লন্ডনে, তাই ওই ঠিকানায় নোটিশ পাঠাতে হবে। আদালত তাদের এমন বক্তব্য আমলে নেইনি।

উল্লেখ্য, ২০১৫ সালে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার বন্ধে রিট আবেদন করা হয়। এরপর তারেকের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। এরপর দীর্ঘদিনেও রুলের শুনানি হয়নি। সম্প্রতি সমাবেশে তারেক রহমানের বক্তব্য প্রচার করে বিএনপি। এরপরই বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রুল শুনানির আবেদনে করেন রিটকারী আইনজীবী নাসরিন সিদ্দিকা।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৩ আগস্ট ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানি আজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানি আজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ আগস্ট – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুলের চূড়ান্ত শুনানি আজ অনুষ্ঠিত হবে। বুধবার (২৩ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। এর আগে, হাইকোর্টের নির্দেশে ঠিকানা সংশোধন করে তারেক রহমানের গুলশানের ঠিকানায় রুলের নোটিশ পাঠানো হয়। এ ছাড়া সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে এবং একটি জাতীয় দৈনিকে প্রচার করা হয়। নোটিশ পাঠানোর বিষয়টি রিট আবেদনকারীর আইনজীবীরা মঙ্গলবার (২২ আগস্ট) আদালতকে জানালে এ বিষয়ে শুনানির জন্য বুধবার ধার্য করা হয়। তবে বিএনপির আইনজীবীরা আদালতে বলেন, গুলশানের ঠিকানা তারেক রহমানের সর্বশেষ ঠিকানা নয়। তিনি এখন লন্ডনে, তাই ওই ঠিকানায় নোটিশ পাঠাতে হবে। আদালত তাদের এমন বক্তব্য আমলে নেইনি। উল্লেখ্য, ২০১৫ সালে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার বন্ধে রিট আবেদন করা হয়। এরপর তারেকের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। এরপর দীর্ঘদিনেও রুলের শুনানি হয়নি। সম্প্রতি সমাবেশে তারেক রহমানের বক্তব্য প্রচার করে বিএনপি। এরপরই বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রুল শুনানির আবেদনে করেন রিটকারী আইনজীবী নাসরিন সিদ্দিকা। সূত্র: আরটিভি নিউজআইএ/ ২৩ আগস্ট ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×