হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মস্তিষ্কে টিউমার হয়েছে কিনা বুঝবেন কীভাবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৬ আগস্ট ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন


মাথাব্যথায় অনেকেই ভুগে থাকেন। এর পেছনে নানা কারণ থাকতে পারে। তবে মস্তিষ্কে টিউমারের প্রধান একটি উপসর্গ হলো মাথা যন্ত্রণা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, প্রতি বছর ২ লাখ ৬০ হাজার মানুষ মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হন। তাই মাথা যন্ত্রণার সমস্যা এড়িয়ে না গিয়ে বরং কেন হচ্ছে, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা জরুরি। কিন্তু মাথাব্যথা হচ্ছে মানেই তার টিউমার, তা নয়। টিউমারের কারণেই যদি মাথা যন্ত্রণা হয়ে থাকে, তা সহ্যের সীমা ছাড়াবে তো বটেই। সেই সঙ্গে আরও বেশ কিছু উপসর্গ দেখা দেবে। যে উপসর্গগুলো দেখা দিলে তড়িঘড়ি চিকিৎসকের কাছে ছুটতে হবে─

আরও পড়ুন

বিশ্ব মশা দিবসে ডেঙ্গু সচেতনতায় এমএসএফের র‍্যালি

১) টিউমারের ক্ষেত্রে মাথাব্যথার ধরনটা অন্য রকম হয়। এ ক্ষেত্রে সকালে ঘুম থেকে ওঠার পর তীব্র মাথার যন্ত্রণা করে। তাই প্রায়ই যদি সকালের দিকে মাথা যন্ত্রণা শুরু করে, তা হলে ফেলে রাখা ঠিক হবে না।

২) শরীরে জ্বর নেই, তবুও কাঁপুনি শুরু হতে পারে। কিছুক্ষণ পর আপনা থেকেই কমে যায়। মাথাব্যথার সঙ্গে সারাক্ষণ বমি বমি ভাব হয়। মস্তিষ্কে টিউমারের আরও একটি অন্যতম লক্ষণ এটি।

৩) সম্প্রতি ঘটে যাওয়া কোনো ঘটনার কথা বেমালুম ভুলে যাওয়া। ব্যস্ততা, মানসিক চাপ, নানা কারণে অনেক সময় ভুলে যাওয়ার সমস্যা হয়। তবে মাঝেমাঝেই যদি ভুলে যান, তা হলে এক বার চিকিৎসকের পরামর্শ নিতে পারলে ভালো।

৪) রাতভর ঘুমানোর পরেও সারা দিন ঘুম ঘুম ভাব থাকে, ঘুম পাওয়া টিউমারের অন্যতম একটি লক্ষণ। অনেক সময়ে কাজ করতে একেবারেই ভালো লাগে না। আলস্য ঘিরে ধরে। মাথাব্যথার সঙ্গে যদি ক্লান্তিও থাকে, তা হলে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

আইএ




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

স্বাস্থ্য
Card Image

মস্তিষ্কে টিউমার হয়েছে কিনা বুঝবেন কীভাবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মস্তিষ্কে টিউমার হয়েছে কিনা বুঝবেন কীভাবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] মাথাব্যথায় অনেকেই ভুগে থাকেন। এর পেছনে নানা কারণ থাকতে পারে। তবে মস্তিষ্কে টিউমারের প্রধান একটি উপসর্গ হলো মাথা যন্ত্রণা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, প্রতি বছর ২ লাখ ৬০ হাজার মানুষ মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হন। তাই মাথা যন্ত্রণার সমস্যা এড়িয়ে না গিয়ে বরং কেন হচ্ছে, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা জরুরি। কিন্তু মাথাব্যথা হচ্ছে মানেই তার টিউমার, তা নয়। টিউমারের কারণেই যদি মাথা যন্ত্রণা হয়ে থাকে, তা সহ্যের সীমা ছাড়াবে তো বটেই। সেই সঙ্গে আরও বেশ কিছু উপসর্গ দেখা দেবে। যে উপসর্গগুলো দেখা দিলে তড়িঘড়ি চিকিৎসকের কাছে ছুটতে হবে─ ১) টিউমারের ক্ষেত্রে মাথাব্যথার ধরনটা অন্য রকম হয়। এ ক্ষেত্রে সকালে ঘুম থেকে ওঠার পর তীব্র মাথার যন্ত্রণা করে। তাই প্রায়ই যদি সকালের দিকে মাথা যন্ত্রণা শুরু করে, তা হলে ফেলে রাখা ঠিক হবে না। ২) শরীরে জ্বর নেই, তবুও কাঁপুনি শুরু হতে পারে। কিছুক্ষণ পর আপনা থেকেই কমে যায়। মাথাব্যথার সঙ্গে সারাক্ষণ বমি বমি ভাব হয়। মস্তিষ্কে টিউমারের আরও একটি অন্যতম লক্ষণ এটি। ৩) সম্প্রতি ঘটে যাওয়া কোনো ঘটনার কথা বেমালুম ভুলে যাওয়া। ব্যস্ততা, মানসিক চাপ, নানা কারণে অনেক সময় ভুলে যাওয়ার সমস্যা হয়। তবে মাঝেমাঝেই যদি ভুলে যান, তা হলে এক বার চিকিৎসকের পরামর্শ নিতে পারলে ভালো। ৪) রাতভর ঘুমানোর পরেও সারা দিন ঘুম ঘুম ভাব থাকে, ঘুম পাওয়া টিউমারের অন্যতম একটি লক্ষণ। অনেক সময়ে কাজ করতে একেবারেই ভালো লাগে না। আলস্য ঘিরে ধরে। মাথাব্যথার সঙ্গে যদি ক্লান্তিও থাকে, তা হলে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। আইএ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×