হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ‘আস্তানা’ দেখে ফেলায় কিশোরকে ডাকাতদের গুলি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৬ আগস্ট ২০২৩, ০৭:৫০ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড়ে গরু চড়াতে গিয়ে ‘আস্তানা’ দেখে ফেলায় এক কিশোরকে গুলি করেছে ডাকাতরা।

শনিবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের মুচনী রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশে পাহাড়ে এ ঘটনা ঘটে।

পরিবারের ভাষ্য, ‘রোহিঙ্গা ডাকাতদল কামাল বাহিনীর’ সদস্যরা ওই কিশোরকে গুলি করেছে।

গুলিবিদ্ধ জাফর আলম (১৭) ওই ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকার প্রয়াত জালাল আহমদের ছেলে।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, “জাফর প্রতিদিনের মতো সকাল ৯টার দিকে গরুকে ঘাস খাওয়াতে পাহাড়ি এলাকায় যায়। এক পর্যায়ে সে গরু নিয়ে পাহাড়ে ডাকাতদলের আস্তানার কাছাকাছি পৌঁছায়।

“এ সময় ‘রোহিঙ্গা ডাকাত কামাল বাহিনীর’ সদস্যরা জাফরকে দেখতে পেয়ে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হলে গরু ফেলে সেখান থেকে পালিয়ে আসে জাফর।”

স্থানীয় লোকজন জাফরকে উদ্ধার করে রোহিঙ্গা শিবির সংলগ্ন এনজিও পরিচালিত একটি হাসপাতালে নিয়ে যায়, অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায় বলে জানান চেয়ারম্যান।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আশিকুর রহমান বলেন, “জাফরের পেটে গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।“

এ বিষয়ে জানতে টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ‘আস্তানা’ দেখে ফেলায় কিশোরকে ডাকাতদের গুলি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ‘আস্তানা’ দেখে ফেলায় কিশোরকে ডাকাতদের গুলি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট ২০২৩, ০৭:৫০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড়ে গরু চড়াতে গিয়ে ‘আস্তানা’ দেখে ফেলায় এক কিশোরকে গুলি করেছে ডাকাতরা। শনিবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের মুচনী রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশে পাহাড়ে এ ঘটনা ঘটে। পরিবারের ভাষ্য, ‘রোহিঙ্গা ডাকাতদল কামাল বাহিনীর’ সদস্যরা ওই কিশোরকে গুলি করেছে। গুলিবিদ্ধ জাফর আলম (১৭) ওই ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকার প্রয়াত জালাল আহমদের ছেলে। হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, “জাফর প্রতিদিনের মতো সকাল ৯টার দিকে গরুকে ঘাস খাওয়াতে পাহাড়ি এলাকায় যায়। এক পর্যায়ে সে গরু নিয়ে পাহাড়ে ডাকাতদলের আস্তানার কাছাকাছি পৌঁছায়। “এ সময় ‘রোহিঙ্গা ডাকাত কামাল বাহিনীর’ সদস্যরা জাফরকে দেখতে পেয়ে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হলে গরু ফেলে সেখান থেকে পালিয়ে আসে জাফর।” স্থানীয় লোকজন জাফরকে উদ্ধার করে রোহিঙ্গা শিবির সংলগ্ন এনজিও পরিচালিত একটি হাসপাতালে নিয়ে যায়, অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায় বলে জানান চেয়ারম্যান। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আশিকুর রহমান বলেন, “জাফরের পেটে গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।“ এ বিষয়ে জানতে টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×