হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার পৌরসভার অবৈধ দখল উচ্ছেদ শুরু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩, ০৮:১৩ অপরাহ্ন

কক্সবাজার পৌরসভার খাল, নালা অবৈধ দখল উচ্ছেদ শুরু করেছেন মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরের পৌরসভার ঐতিহ্যবাহী সামরাই খালের সীমানা নির্ধারণ করে পুনঃখননের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।

কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামরাই খালের নতুন করে সীমানা নির্ধারণ, পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ ও দূষণমুক্ত কার্যক্রম শুরু করেন। এসময় তিনি খালের বিভিন্ন পাড় পরিদর্শন, পরিমাপ ও সীমানা নির্ধারণে লাল পতাকা টাঙিয়ে দেন।

মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, আমার নির্বাচনী ইশতেহারে ছিল কক্সবাজার পৌরসভার ড্রেন ও খালগুলো দখলমুক্ত করা হবে। যার অংশ হিসেবে আমরা পৌর পরিষদ কাজ শুরু করেছি। ঐতিহ্যবাহী সামরাই খালের সীমানা নির্ধারণ, পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ ও দূষণমুক্ত করতে আরএস মূলে আমরা সার্ভে করছি। এরপর সবাইকে সাথে নিয়ে এটি খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। সেখানে রাজধানীর হাতিরঝিলের আদলে মানুষের জন্য বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া দখলকারীরা যতই শক্তিশালী হোক না কেন, চলতি বর্ষা মৌসুমের পর কক্সবাজার পৌরসভার সব ড্রেন ও খাল দখলমুক্ত করা হবে।

এসময় ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর এহেসান উল্লাহ ও ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর ইয়াসমিন আক্তারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার পৌরসভার অবৈধ দখল উচ্ছেদ শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার পৌরসভার অবৈধ দখল উচ্ছেদ শুরু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩, ০৮:১৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজার পৌরসভার খাল, নালা অবৈধ দখল উচ্ছেদ শুরু করেছেন মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরের পৌরসভার ঐতিহ্যবাহী সামরাই খালের সীমানা নির্ধারণ করে পুনঃখননের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামরাই খালের নতুন করে সীমানা নির্ধারণ, পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ ও দূষণমুক্ত কার্যক্রম শুরু করেন। এসময় তিনি খালের বিভিন্ন পাড় পরিদর্শন, পরিমাপ ও সীমানা নির্ধারণে লাল পতাকা টাঙিয়ে দেন। মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, আমার নির্বাচনী ইশতেহারে ছিল কক্সবাজার পৌরসভার ড্রেন ও খালগুলো দখলমুক্ত করা হবে। যার অংশ হিসেবে আমরা পৌর পরিষদ কাজ শুরু করেছি। ঐতিহ্যবাহী সামরাই খালের সীমানা নির্ধারণ, পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ ও দূষণমুক্ত করতে আরএস মূলে আমরা সার্ভে করছি। এরপর সবাইকে সাথে নিয়ে এটি খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। সেখানে রাজধানীর হাতিরঝিলের আদলে মানুষের জন্য বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া দখলকারীরা যতই শক্তিশালী হোক না কেন, চলতি বর্ষা মৌসুমের পর কক্সবাজার পৌরসভার সব ড্রেন ও খাল দখলমুক্ত করা হবে। এসময় ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর এহেসান উল্লাহ ও ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর ইয়াসমিন আক্তারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×