হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যৌথভাবে অস্ত্র উৎপাদন করবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন


কিয়েভ, ২২ সেপ্টেম্বর -ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে অস্ত্র উৎপাদনে সম্মত হয়েছে। এর ফলে কিয়েভ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন শুরু করতে সক্ষম হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার মার্কিন সফর শেষে এ কথা বলেছেন।

ইউক্রেনীয়দের কাছে তার দৈনিক ভাষণে জেলেনস্কি জানিয়েছেন, দীর্ঘমেয়াদী চুক্তিটি ইউক্রেনে চাকরি এবং একটি নতুন শিল্প কেন্দ্র তৈরি করবে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

শুক্রবার সকালে প্রেসিডেন্টের ওয়েবসাইটে পোস্ট করা একটি ভিডিওতে জেলেনস্কি বলেছেন, ‘এটি ওয়াশিংটনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল। এবং একটি দীর্ঘমেয়াদী চুক্তি – আমরা একসাথে কাজ করব যাতে ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে প্রয়োজনীয় অস্ত্র তৈরি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা (খাতে) সহউৎপাদনের ক্ষেত্রে এটি ঐতিহাসিক বিষয়।’

ইউক্রেন যতটা সম্ভব দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা জোরদার করেছে। কারণ ১৯ মাস যুদ্ধের ফলে এক হাজার কিলোমিটার সম্মুখ সারি বরাবর রাশিয়ার আক্রমণ প্রতিহত করার জন্য অস্ত্র ও গোলাবারুদের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনে অস্ত্র উৎপাদনের তত্ত্বাবধানকারী কৌশলগত শিল্প মন্ত্রণালয় তিনটি অ্যাসোসিয়েশনের সাথে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। ইউক্রেনের ভবিষ্যতে সম্ভাব্য কাজের জন্য দুই হাজারেরও বেশি মার্কিন প্রতিরক্ষা কোম্পানিকে একত্রিত করেছে।

সূত্র: রাইজিংবিডি
আইএ/ ২২ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যৌথভাবে অস্ত্র উৎপাদন করবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যৌথভাবে অস্ত্র উৎপাদন করবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ২২ সেপ্টেম্বর -ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে অস্ত্র উৎপাদনে সম্মত হয়েছে। এর ফলে কিয়েভ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন শুরু করতে সক্ষম হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার মার্কিন সফর শেষে এ কথা বলেছেন। ইউক্রেনীয়দের কাছে তার দৈনিক ভাষণে জেলেনস্কি জানিয়েছেন, দীর্ঘমেয়াদী চুক্তিটি ইউক্রেনে চাকরি এবং একটি নতুন শিল্প কেন্দ্র তৈরি করবে। শুক্রবার সকালে প্রেসিডেন্টের ওয়েবসাইটে পোস্ট করা একটি ভিডিওতে জেলেনস্কি বলেছেন, ‘এটি ওয়াশিংটনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল। এবং একটি দীর্ঘমেয়াদী চুক্তি – আমরা একসাথে কাজ করব যাতে ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে প্রয়োজনীয় অস্ত্র তৈরি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা (খাতে) সহউৎপাদনের ক্ষেত্রে এটি ঐতিহাসিক বিষয়।’ ইউক্রেন যতটা সম্ভব দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা জোরদার করেছে। কারণ ১৯ মাস যুদ্ধের ফলে এক হাজার কিলোমিটার সম্মুখ সারি বরাবর রাশিয়ার আক্রমণ প্রতিহত করার জন্য অস্ত্র ও গোলাবারুদের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনে অস্ত্র উৎপাদনের তত্ত্বাবধানকারী কৌশলগত শিল্প মন্ত্রণালয় তিনটি অ্যাসোসিয়েশনের সাথে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। ইউক্রেনের ভবিষ্যতে সম্ভাব্য কাজের জন্য দুই হাজারেরও বেশি মার্কিন প্রতিরক্ষা কোম্পানিকে একত্রিত করেছে। সূত্র: রাইজিংবিডিআইএ/ ২২ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×