হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেস্ট পরীক্ষার ফল প্রকাশ ও ফরম পূরণের তারিখ জানালো বোর্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৫ সেপ্টেম্বর – এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফল প্রকাশ ও ফরম পূরণ শুরুর তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। দেশের সাধারণ অন্য আট শিক্ষা বোর্ডও অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একই নির্দেশনা দেওয়া হয়।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী- ২৬ অক্টোবরের মধ্যে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। ৩০ অক্টোবর থেকে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

গতকাল রবিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফরম পূরণের সময়সীমা ও পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।
বোর্ড সূত্র জানায়, এসএসসির নির্বাচনী পরীক্ষা শুরু হবে ১ অক্টোবর। চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। স্কুলগুলোকে টেস্ট পরীক্ষার প্রশ্নও সরবরাহ করবে বোর্ড।

বোর্ডের প্রশ্নের বাইরে কোনো স্কুলে পরীক্ষা নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। সময়সূচিতে উল্লেখ না থাকা বিষয়গুলোর প্রশ্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিজ দায়িত্বে প্রণয়ন করতে হবে।

এদিকে জানানো হয়েছে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের মাত্র ১০ টাকা ফি দিতে হবে। এছাড়া পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা অ্যানালগ ঘড়ি বা নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২৫ সেপ্টেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেস্ট পরীক্ষার ফল প্রকাশ ও ফরম পূরণের তারিখ জানালো বোর্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেস্ট পরীক্ষার ফল প্রকাশ ও ফরম পূরণের তারিখ জানালো বোর্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ সেপ্টেম্বর – এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফল প্রকাশ ও ফরম পূরণ শুরুর তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। দেশের সাধারণ অন্য আট শিক্ষা বোর্ডও অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একই নির্দেশনা দেওয়া হয়। বোর্ডের নির্দেশনা অনুযায়ী- ২৬ অক্টোবরের মধ্যে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। ৩০ অক্টোবর থেকে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। গতকাল রবিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফরম পূরণের সময়সীমা ও পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।বোর্ড সূত্র জানায়, এসএসসির নির্বাচনী পরীক্ষা শুরু হবে ১ অক্টোবর। চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। স্কুলগুলোকে টেস্ট পরীক্ষার প্রশ্নও সরবরাহ করবে বোর্ড। বোর্ডের প্রশ্নের বাইরে কোনো স্কুলে পরীক্ষা নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। সময়সূচিতে উল্লেখ না থাকা বিষয়গুলোর প্রশ্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিজ দায়িত্বে প্রণয়ন করতে হবে। এদিকে জানানো হয়েছে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের মাত্র ১০ টাকা ফি দিতে হবে। এছাড়া পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা অ্যানালগ ঘড়ি বা নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। সূত্র: বিডি প্রতিদিনআইএ/ ২৫ সেপ্টেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×