হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তুরস্কের ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ০৬ অক্টোবর – অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে অভিযান চালাতে সেখানে ড্রোনটি পাঠিয়েছিল আঙ্কারা।

তবে ড্রোনটি নিজ সেনাদের খুব কাছে চলে আসায়— বাধ্য হয়ে এটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বৃহস্পতিবার (৫ অক্টোবর) এ ঘটনা ঘটে। ড্রোন ভূপাতিত করার ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনারা দেখতে পায়, বৃহস্পতিবার সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে হামলা চালাচ্ছে তুরস্কের একটি ড্রোন। যেসব হামলার কিছু হাসাখের ‘রেসট্রিকটেড অপারেশন জোনের’ (আরওজেড) কাছাকাছি ছিল। ওই স্থান থেকে মাত্র এক কিলোমিটার দূরে আমাদের সেনাদের অবস্থান ছিল।

তিনি আরও বলেছেন, কয়েক ঘণ্টা পর একটি ড্রোন রেসট্রিকটেড অপারেশন জোনের কাছে আমাদের সেনাদের দিকে আসতে থাকে। ড্রোনটি যখন মাত্র আধা কিলোমিটার দূরে ছিল তখন এক কমান্ডার বুঝতে পারেন এটি ঝুঁকির কারণ হতে পারে। পরবর্তীতে আত্মরক্ষার্থে একটি এফ-১৬ যুদ্ধবিমান এটি ভূপাতিত করে।

এদিকে গত ১ অক্টোবর তুরস্কের পার্লামেন্টের কাছে আত্মঘাতী বোমা হামলা চালান দুই ব্যক্তি। এই হামলার সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ করে— তুরস্ক সিরিয়ায় কুর্দিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। যুক্তরাষ্ট্র যে ড্রোনটি ভূপাতিত করেছে সেটি কুর্দিদের উপর হামলায় ব্যবহার করা হচ্ছিল।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ৯০০ সেনা মোতায়েন আছেন। এসব সেনা সশস্ত্রগোষ্ঠী ইসলামিক স্টেটকে দমনে সেখানে অবস্থান করছেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৬ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তুরস্কের ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তুরস্কের ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৬ অক্টোবর – অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে অভিযান চালাতে সেখানে ড্রোনটি পাঠিয়েছিল আঙ্কারা। তবে ড্রোনটি নিজ সেনাদের খুব কাছে চলে আসায়— বাধ্য হয়ে এটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৫ অক্টোবর) এ ঘটনা ঘটে। ড্রোন ভূপাতিত করার ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনারা দেখতে পায়, বৃহস্পতিবার সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে হামলা চালাচ্ছে তুরস্কের একটি ড্রোন। যেসব হামলার কিছু হাসাখের ‘রেসট্রিকটেড অপারেশন জোনের’ (আরওজেড) কাছাকাছি ছিল। ওই স্থান থেকে মাত্র এক কিলোমিটার দূরে আমাদের সেনাদের অবস্থান ছিল। তিনি আরও বলেছেন, কয়েক ঘণ্টা পর একটি ড্রোন রেসট্রিকটেড অপারেশন জোনের কাছে আমাদের সেনাদের দিকে আসতে থাকে। ড্রোনটি যখন মাত্র আধা কিলোমিটার দূরে ছিল তখন এক কমান্ডার বুঝতে পারেন এটি ঝুঁকির কারণ হতে পারে। পরবর্তীতে আত্মরক্ষার্থে একটি এফ-১৬ যুদ্ধবিমান এটি ভূপাতিত করে। এদিকে গত ১ অক্টোবর তুরস্কের পার্লামেন্টের কাছে আত্মঘাতী বোমা হামলা চালান দুই ব্যক্তি। এই হামলার সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ করে— তুরস্ক সিরিয়ায় কুর্দিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। যুক্তরাষ্ট্র যে ড্রোনটি ভূপাতিত করেছে সেটি কুর্দিদের উপর হামলায় ব্যবহার করা হচ্ছিল। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ৯০০ সেনা মোতায়েন আছেন। এসব সেনা সশস্ত্রগোষ্ঠী ইসলামিক স্টেটকে দমনে সেখানে অবস্থান করছেন। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৬ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×