হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইয়াবা বিক্রির টাকা নিতে উড়োজাহাজে ঢাকায় আসেন তারা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩২ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ থেকে বাহকের মাধ্যমে রাজধানীতে ইয়াবা আসার পর বিক্রির জন্য ছড়িয়ে দিতেন এক নারী। ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এ চক্রের তিন হোতাসহ সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে।
গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঐ ছয়জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ অভিযান পরিচালনার সঙ্গে যুক্ত ডিএনসির ঢাকা মহানগর উত্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

আটক ব্যক্তিরা হলেন- ইব্রাহিম (২৮), ইয়াকুব (২৯), শামসুর আলম (৩০), তানভির মাহমুদ (৪৭), রবিন (৩২) ও জবা আক্তার (২৭)। এদের মধ্যে ইব্রাহিম, ইয়াকুব ও শামসুরের বাড়ি টেকনাফে। ইয়াবার চালান ঢাকায় পাঠানোর পর বিক্রির টাকা নিতে উড়োজাহাজে আসেন তারা।

মেহেদী হাসান বলেন, প্রথমে তানভির ও রবিনকে রাজধানীর ভাটারা থেকে ৮০০ ইয়াবাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা টেকনাফে ইয়াবা কারবার চক্রের সঙ্গে জড়িত তিনজনের নাম উল্লেখ করেন। তারা ঢাকায় অবস্থান করছেন বলে জানান।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ায় অভিযান চালিয়ে ইব্রাহিম, ইয়াকুব, শামসুর ও জবাকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয়। ঐ চালান বুধবার রাতে টেকনাফ থেকে ঢাকায় এসেছে।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

বাহকের মাধ্যমে টেকনাফ থেকে ইব্রাহিম, ইয়াকুব ও শামসুর ঢাকায় ইয়াবার চালান পাঠাতেন জানান মেহেদী হাসান। তিনি বলেন, তারা টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। প্রতিটি চালানে বাহককে ৮ থেকে ১০ হাজার টাকা দেওয়া হতো। পরে তারা ইয়াবা বিক্রির টাকা নিতে উড়োজাহাজে ঢাকায় আসতেন।

এদিকে জবা তার বাসা থেকে চক্রের অন্য সদস্যের হাতে বিক্রির জন্য ইয়াবা তুলে দিতেন বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঐ কর্মকর্তা।

তিনি বলেন, পূর্ব শেওড়াপাড়ায় জবার নামে তিনটি বাসা ভাড়া নেওয়া আছে। সেখানে মাদকের চালান আসে। বাসাগুলো দামি আসবাবে সাজানো। দেখলে মনেই হবে না মাদক ব্যবসায়ী। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

ইয়াবা বিক্রির টাকা নিতে উড়োজাহাজে ঢাকায় আসেন তারা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইয়াবা বিক্রির টাকা নিতে উড়োজাহাজে ঢাকায় আসেন তারা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ থেকে বাহকের মাধ্যমে রাজধানীতে ইয়াবা আসার পর বিক্রির জন্য ছড়িয়ে দিতেন এক নারী। ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এ চক্রের তিন হোতাসহ সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঐ ছয়জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ অভিযান পরিচালনার সঙ্গে যুক্ত ডিএনসির ঢাকা মহানগর উত্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। আটক ব্যক্তিরা হলেন- ইব্রাহিম (২৮), ইয়াকুব (২৯), শামসুর আলম (৩০), তানভির মাহমুদ (৪৭), রবিন (৩২) ও জবা আক্তার (২৭)। এদের মধ্যে ইব্রাহিম, ইয়াকুব ও শামসুরের বাড়ি টেকনাফে। ইয়াবার চালান ঢাকায় পাঠানোর পর বিক্রির টাকা নিতে উড়োজাহাজে আসেন তারা। মেহেদী হাসান বলেন, প্রথমে তানভির ও রবিনকে রাজধানীর ভাটারা থেকে ৮০০ ইয়াবাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা টেকনাফে ইয়াবা কারবার চক্রের সঙ্গে জড়িত তিনজনের নাম উল্লেখ করেন। তারা ঢাকায় অবস্থান করছেন বলে জানান। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ায় অভিযান চালিয়ে ইব্রাহিম, ইয়াকুব, শামসুর ও জবাকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয়। ঐ চালান বুধবার রাতে টেকনাফ থেকে ঢাকায় এসেছে। বাহকের মাধ্যমে টেকনাফ থেকে ইব্রাহিম, ইয়াকুব ও শামসুর ঢাকায় ইয়াবার চালান পাঠাতেন জানান মেহেদী হাসান। তিনি বলেন, তারা টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। প্রতিটি চালানে বাহককে ৮ থেকে ১০ হাজার টাকা দেওয়া হতো। পরে তারা ইয়াবা বিক্রির টাকা নিতে উড়োজাহাজে ঢাকায় আসতেন। এদিকে জবা তার বাসা থেকে চক্রের অন্য সদস্যের হাতে বিক্রির জন্য ইয়াবা তুলে দিতেন বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঐ কর্মকর্তা। তিনি বলেন, পূর্ব শেওড়াপাড়ায় জবার নামে তিনটি বাসা ভাড়া নেওয়া আছে। সেখানে মাদকের চালান আসে। বাসাগুলো দামি আসবাবে সাজানো। দেখলে মনেই হবে না মাদক ব্যবসায়ী। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×