হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষে লড়াই শুরু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন

জেরুজালেম, ০১ ডিসেম্বর – ইসরায়েল ও হামাসের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ৭টায় শেষ হয়েছে। এরপর কোনো পক্ষই এই চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কোনো ঘোষণা দেয়নি।

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার এক ঘণ্টা আগে ইসরায়েল দাবি করে, তারা গাজা থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করেছে। অন্যদিকে হামাস-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম গাজায় বিস্ফোরণ ও গুলির শব্দের খবর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও হামাসের বিরুদ্ধে পুনরায় লড়াই শুরু করার কথা জানিয়েছে।

আরও পড়ুন

জনপ্রিয়তা কমলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বললেন ট্রাম্প

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজা উপত্যকায় তারা হামাসের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করেছে। ইসরায়েলের ভূখণ্ডে রকেট ছুড়ে হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো চারদিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর দুই দফা এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয় দুই পক্ষ।

এই যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগারে বন্দি কয়েকশ ফিলিস্তিনির বিনিময়ে গাজায় জিম্মি ইসরায়েলি ও বিদেশি নাগরিকদের মুক্তি দেয় হামাস। এ ছাড়া যুদ্ধবিরতির সময় গাজায় অতি প্রয়োজনীয় মানবিক ত্রাণসহায়তা প্রবেশে অনুমতি দেয় ইসরায়েল।

সূত্র: কালবেলা
আইএ/ ০১ ডিসেম্বর ২০২৩

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষে লড়াই শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষে লড়াই শুরু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ০১ ডিসেম্বর – ইসরায়েল ও হামাসের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ৭টায় শেষ হয়েছে। এরপর কোনো পক্ষই এই চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কোনো ঘোষণা দেয়নি। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার এক ঘণ্টা আগে ইসরায়েল দাবি করে, তারা গাজা থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করেছে। অন্যদিকে হামাস-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম গাজায় বিস্ফোরণ ও গুলির শব্দের খবর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও হামাসের বিরুদ্ধে পুনরায় লড়াই শুরু করার কথা জানিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজা উপত্যকায় তারা হামাসের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করেছে। ইসরায়েলের ভূখণ্ডে রকেট ছুড়ে হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো চারদিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর দুই দফা এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয় দুই পক্ষ। এই যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগারে বন্দি কয়েকশ ফিলিস্তিনির বিনিময়ে গাজায় জিম্মি ইসরায়েলি ও বিদেশি নাগরিকদের মুক্তি দেয় হামাস। এ ছাড়া যুদ্ধবিরতির সময় গাজায় অতি প্রয়োজনীয় মানবিক ত্রাণসহায়তা প্রবেশে অনুমতি দেয় ইসরায়েল। সূত্র: কালবেলা আইএ/ ০১ ডিসেম্বর ২০২৩   [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×