
সিলেট, ০১ জানুয়ারি – সিলেটে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ জানুয়ারি) নগরীর জেল রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
আটককৃতরা হলেন- জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফজল হোসেন, ছাত্রদলের কর্মী শাহিন আহমদ, অনিক আহমদ, সজিব আরেফিন ও মাহদি রাফি।
সিলেট মহানগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তায় প্রতিবন্ধকতা করার দায়ে তাদের আটক করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০১ জানুয়ারি ২০২৪





মন্তব্য করুন