হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জ্যাকব জুমাকে দল থেকে অব্যাহতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪, ১২:০৭ অপরাহ্ন


প্রিটোরিয়া, ৩০ জানুয়ারি – দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে দলীয় সদস্যপদ থেকে অব্যাহতি দিয়েছে দেশটির ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। নতুন দল গঠনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল সোমবার এএনসির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। জুমা দলটির আজীবন সদস্য ছিলেন।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ জন

চলতি বছরের মে থেকে আগস্টের মধ্যে দেশটির সাধারণ নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন জুমা। এ জন্য তিনি ‘জাতির বর্শা’ নামে নতুন একটি ‘বিদ্রোহী’ দল উমখুনটো উই সিজ (এমকে) গঠন করেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ প্রসঙ্গে এএনসির সেক্রেটারি জেনারেল ফিকিলে এমবালুলা বলেন, ‘জুমা ও অন্যান্য যাদের আচরণ আমাদের (দলীয়) মূল্যবোধ ও নীতির সঙ্গে সাংঘর্ষিক, তারা নিজেদের এএনসির বাইরে খুঁজে পাবেন।’

জ্যাকব জুমা এএনসির হয়ে ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। দুর্নীতির অভিযোগ ও মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধির ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে পদ থেকে সড়ে যেতে হয়েছে।

জ্যাকব জুমার এই অব্যাহতি প্রয়াত বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার দলটির (এএনসি) মধ্যে গভীর বিভাজনের সৃষ্টি করবে। ম্যান্ডেলার নেতৃত্বে বর্ণবাদের অবসানের মধ্য দিয়ে ১৯৯৪ সাল থেকে দক্ষিণ আফ্রিকাকে শাসন করে আসছে এএনসি।

বিশ্লেষকেরা বলছেন, প্রথমবারের মতো চলতি বছরের নির্বাচনে এএনসি পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। ২০২১ সালে পৌর নির্বাচনে দলটি ভয়াবহ রকমের খারাপ ফলাফল করে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ৩০ জানুয়ারি ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জ্যাকব জুমাকে দল থেকে অব্যাহতি first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

জ্যাকব জুমাকে দল থেকে অব্যাহতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জ্যাকব জুমাকে দল থেকে অব্যাহতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] প্রিটোরিয়া, ৩০ জানুয়ারি – দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে দলীয় সদস্যপদ থেকে অব্যাহতি দিয়েছে দেশটির ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। নতুন দল গঠনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার এএনসির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। জুমা দলটির আজীবন সদস্য ছিলেন। চলতি বছরের মে থেকে আগস্টের মধ্যে দেশটির সাধারণ নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন জুমা। এ জন্য তিনি ‘জাতির বর্শা’ নামে নতুন একটি ‘বিদ্রোহী’ দল উমখুনটো উই সিজ (এমকে) গঠন করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ প্রসঙ্গে এএনসির সেক্রেটারি জেনারেল ফিকিলে এমবালুলা বলেন, ‘জুমা ও অন্যান্য যাদের আচরণ আমাদের (দলীয়) মূল্যবোধ ও নীতির সঙ্গে সাংঘর্ষিক, তারা নিজেদের এএনসির বাইরে খুঁজে পাবেন।’ জ্যাকব জুমা এএনসির হয়ে ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। দুর্নীতির অভিযোগ ও মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধির ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে পদ থেকে সড়ে যেতে হয়েছে। জ্যাকব জুমার এই অব্যাহতি প্রয়াত বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার দলটির (এএনসি) মধ্যে গভীর বিভাজনের সৃষ্টি করবে। ম্যান্ডেলার নেতৃত্বে বর্ণবাদের অবসানের মধ্য দিয়ে ১৯৯৪ সাল থেকে দক্ষিণ আফ্রিকাকে শাসন করে আসছে এএনসি। বিশ্লেষকেরা বলছেন, প্রথমবারের মতো চলতি বছরের নির্বাচনে এএনসি পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। ২০২১ সালে পৌর নির্বাচনে দলটি ভয়াবহ রকমের খারাপ ফলাফল করে। সূত্র: আমাদের সময় আইএ/ ৩০ জানুয়ারি ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জ্যাকব জুমাকে দল থেকে অব্যাহতি first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×