হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘নিয়মনুযায়ী হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেব’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

এক সাক্ষাৎকারে বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই লঙ্কান কোচ। বিপিএল দেখতে বসে টিভি বন্ধ করে দেন বলে মন্তব্য করেন তিনি। হাথুরুর মন্তব্যের বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

সোমবার (২৬ ফেব্রুয়ারি) টেনিসের একটি প্রোগ্রামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পাপন। এ সময় বিপিএল নিয়ে হাথুরুসিংহের মন্তব্য সম্পর্কে প্রশ্নে তাকে শোকজ দেয়াসহ নিয়মুনযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান বিসিবি সভাপতি।

তিনি বলেন, প্রথমে দেখতে হবে সে আচরণবিধি ভঙ্গ করেছে কিনা। আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিব। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কিনা যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা যেইই হোক, ঘরোয়া ক্রিকেট হোক, খেলোয়াড় হোক, বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যেটা কিনা নেতিবাচক বার্তা বহন করে। তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই শোকজ করা হবে।

ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে বিপিএল নিয়ে কথা বলেন বাংলাদেশ দলের প্রধান কোচ। কোনো রাখঢাক না রেখেই ক্ষোভ উগড়ে দিয়েছেন এই লঙ্কান কোচ। সাফ বলে দিয়েছেন, বিপিএল তার কাছে সার্কাস ব্যতীত কিছু মনে হয় না। বিপিএল দেখানো চ্যানেল সামনে চলে এলে তিনি টিভিই বন্ধ করে দেন!

‘বাংলাদেশের ক্রিকেটাররা টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বিশ্বমানের হচ্ছে কি না?’ এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেছেন, ‘আমাদের যথাযথ মানের কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভূত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়।’

‘এখানে আইসিসির হস্তক্ষেপ করা উচিত। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা রেখে আরেকটা টুর্নামেন্ট খেলছে। এটা সার্কাস। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি’ -আরও বলেন হাথুরুসিংহে।

বিসিবির চাকুরি করে, এমন গুরুত্বপূর্ণ পদে থেকে হাথুরুসিংহে এমন কথা বলতে পারেন কি না তা নিয়ে ক্রীড়াঙ্গনে প্রশ্ন ওঠে। বিসিবিও জানিয়েছিল এই বিষয়ে তার ব্যাখ্যা চাওয়া হবে। এর মধ্যে বোর্ড সভাপতি নিজের অবস্থান জানালেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::‘নিয়মনুযায়ী হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেব’ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

‘নিয়মনুযায়ী হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেব’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘নিয়মনুযায়ী হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেব’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এক সাক্ষাৎকারে বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই লঙ্কান কোচ। বিপিএল দেখতে বসে টিভি বন্ধ করে দেন বলে মন্তব্য করেন তিনি। হাথুরুর মন্তব্যের বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) টেনিসের একটি প্রোগ্রামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পাপন। এ সময় বিপিএল নিয়ে হাথুরুসিংহের মন্তব্য সম্পর্কে প্রশ্নে তাকে শোকজ দেয়াসহ নিয়মুনযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, প্রথমে দেখতে হবে সে আচরণবিধি ভঙ্গ করেছে কিনা। আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিব। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কিনা যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা যেইই হোক, ঘরোয়া ক্রিকেট হোক, খেলোয়াড় হোক, বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যেটা কিনা নেতিবাচক বার্তা বহন করে। তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই শোকজ করা হবে। ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে বিপিএল নিয়ে কথা বলেন বাংলাদেশ দলের প্রধান কোচ। কোনো রাখঢাক না রেখেই ক্ষোভ উগড়ে দিয়েছেন এই লঙ্কান কোচ। সাফ বলে দিয়েছেন, বিপিএল তার কাছে সার্কাস ব্যতীত কিছু মনে হয় না। বিপিএল দেখানো চ্যানেল সামনে চলে এলে তিনি টিভিই বন্ধ করে দেন! ‘বাংলাদেশের ক্রিকেটাররা টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বিশ্বমানের হচ্ছে কি না?’ এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেছেন, ‘আমাদের যথাযথ মানের কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভূত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়।’ ‘এখানে আইসিসির হস্তক্ষেপ করা উচিত। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা রেখে আরেকটা টুর্নামেন্ট খেলছে। এটা সার্কাস। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি’ -আরও বলেন হাথুরুসিংহে। বিসিবির চাকুরি করে, এমন গুরুত্বপূর্ণ পদে থেকে হাথুরুসিংহে এমন কথা বলতে পারেন কি না তা নিয়ে ক্রীড়াঙ্গনে প্রশ্ন ওঠে। বিসিবিও জানিয়েছিল এই বিষয়ে তার ব্যাখ্যা চাওয়া হবে। এর মধ্যে বোর্ড সভাপতি নিজের অবস্থান জানালেন। সূত্র: বাংলাদেশ জার্নাল আইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::‘নিয়মনুযায়ী হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেব’ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×