হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে অনিয়মের দায়ে হাসপাতাল ও রেস্টুরেন্টকে জরিমানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:০৭ অপরাহ্ন

কক্সবাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা এবং অন্যান্য অনিয়মের দায়ে দুইটি হাসপাতাল এবং তিনটি রেস্তোরাঁকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে সি সাইড ও ফুয়াদ আল খতীব হাসপাতালকে দেড় লাখ টাকা, সি সাইড হাসপাতালকে ৫০ হাজার টাকা, বৈশাখী রেস্তোরাঁকে অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাঘর, অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকাসহ আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন না পাওয়ায় এবং অবৈধভাবে সরকারি জমি দখল করে ভবন সম্প্রসারণ করায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ইতু ও মাসুদ রানার (পর্যটন সেল) নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, আসন্ন ঈদ মৌসুমে পর্যটক হয়রানিরোধে এবং পরিচ্ছন্ন কক্সবাজার নগরী নিশ্চিতকল্পে হোটেল রেস্তোরাঁ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সব ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের আশেপাশের জায়গা পরিচ্ছন্ন রাখা এবং রিসিপশনে জেলা প্রশাসনের হটলাইন নম্বরগুলো দৃশ্যমান স্থানে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

অভিযান পরিচালনা করার সময়ে নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুল ইসলাম এবং ফায়ার সার্ভিস, আনসার বাহিনীর সদস্য এবং বিএমসি’র স্টাফ সঙ্গে ছিলেন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে অনিয়মের দায়ে হাসপাতাল ও রেস্টুরেন্টকে জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে অনিয়মের দায়ে হাসপাতাল ও রেস্টুরেন্টকে জরিমানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা এবং অন্যান্য অনিয়মের দায়ে দুইটি হাসপাতাল এবং তিনটি রেস্তোরাঁকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে সি সাইড ও ফুয়াদ আল খতীব হাসপাতালকে দেড় লাখ টাকা, সি সাইড হাসপাতালকে ৫০ হাজার টাকা, বৈশাখী রেস্তোরাঁকে অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাঘর, অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকাসহ আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন না পাওয়ায় এবং অবৈধভাবে সরকারি জমি দখল করে ভবন সম্প্রসারণ করায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ইতু ও মাসুদ রানার (পর্যটন সেল) নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, আসন্ন ঈদ মৌসুমে পর্যটক হয়রানিরোধে এবং পরিচ্ছন্ন কক্সবাজার নগরী নিশ্চিতকল্পে হোটেল রেস্তোরাঁ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সব ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের আশেপাশের জায়গা পরিচ্ছন্ন রাখা এবং রিসিপশনে জেলা প্রশাসনের হটলাইন নম্বরগুলো দৃশ্যমান স্থানে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। অভিযান পরিচালনা করার সময়ে নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুল ইসলাম এবং ফায়ার সার্ভিস, আনসার বাহিনীর সদস্য এবং বিএমসি’র স্টাফ সঙ্গে ছিলেন

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×