হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৫০ হাজার টাকার বিনিময়ে জব্দকৃত বোট ছেড়ে দিলো বিট কর্মকর্তা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

বুধবার, ৩ এপ্রিল ২০২৪, ১০:২০ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়ায় ৫০ হাজার টাকার বিনিময়ে অবৈধ চিরাই কাঠ বহণে ব্যবহৃত ড্যানিশ বোট ছেড়ে দিলো মগনামা বিট কর্মকর্তা আবুল মনজুর। এছাড়া জব্দকৃত চিরাই কাঠগুলো আরও একটি মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার জন্য গাছ পাচারকারীদের সাথে দরকষাকষি চলতেছে বলে জানা যায়।

মঙ্গলবার বিকেলের দিকে নদী পথে পাচারের সময় বিপুল পরিমাণ চিরাইকাঠ জব্দ করে বনবিভাগ। চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের ছনুয়া রেঞ্জের আওতাধীন মগনামা বনবিট কর্মকর্তা আবুল মনজুরের নেতৃত্বে অভিযান চালিয়ে বোটভর্তি এসব কাঠ জব্দ করা হয়। পরে কাঠ ভর্তি বোটটি মগনামা ঘাটে নিয়ে আসা হয়। সন্ধ্যার দিকে বোট থেকে কাঠগুলো মগনামা বিট কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায় বনবিভাগের লোকজন।

এদিকে বুধবার বিকেলে মগনামা ঘাট ও বিট অফিসে সরেজমিনে দেখা যায়, ঘাটের যে স্থানে জব্দকৃত বোটটি নোঙর করা হয় সেখানে সেটি নেই। বিট অফিস প্রাঙ্গণে জব্দকৃত চিরাই কাঠগুলো যত্রতত্রভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, মঙ্গলবার রাতেই ৫০ হাজার টাকার বিনিময়ে কুতুবদিয়া এলাকার ড্যানিশ বোটটি ছেড়ে দেয় বিট কর্মকর্তা আবুল মঞ্জুর। এছাড়া জব্দকৃত কাঠগুলোও লেনদেনের মাধ্যমে ছেড়ে দিতে অবৈধ গাছ পাচারকারীদের সাথে দরকষাকষি করে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এব্যাপারে জানতে মগনামা বিট কর্মকর্তা আবুল মনজুরের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

এব্যাপারে চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের সহকারী বন কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, বিট কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আমি এখন শুনলাম। বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৫০ হাজার টাকার বিনিময়ে জব্দকৃত বোট ছেড়ে দিলো বিট কর্মকর্তা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৫০ হাজার টাকার বিনিময়ে জব্দকৃত বোট ছেড়ে দিলো বিট কর্মকর্তা

প্রতিবেদক: পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: | প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল ২০২৪, ১০:২০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়ায় ৫০ হাজার টাকার বিনিময়ে অবৈধ চিরাই কাঠ বহণে ব্যবহৃত ড্যানিশ বোট ছেড়ে দিলো মগনামা বিট কর্মকর্তা আবুল মনজুর। এছাড়া জব্দকৃত চিরাই কাঠগুলো আরও একটি মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার জন্য গাছ পাচারকারীদের সাথে দরকষাকষি চলতেছে বলে জানা যায়। মঙ্গলবার বিকেলের দিকে নদী পথে পাচারের সময় বিপুল পরিমাণ চিরাইকাঠ জব্দ করে বনবিভাগ। চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের ছনুয়া রেঞ্জের আওতাধীন মগনামা বনবিট কর্মকর্তা আবুল মনজুরের নেতৃত্বে অভিযান চালিয়ে বোটভর্তি এসব কাঠ জব্দ করা হয়। পরে কাঠ ভর্তি বোটটি মগনামা ঘাটে নিয়ে আসা হয়। সন্ধ্যার দিকে বোট থেকে কাঠগুলো মগনামা বিট কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায় বনবিভাগের লোকজন। এদিকে বুধবার বিকেলে মগনামা ঘাট ও বিট অফিসে সরেজমিনে দেখা যায়, ঘাটের যে স্থানে জব্দকৃত বোটটি নোঙর করা হয় সেখানে সেটি নেই। বিট অফিস প্রাঙ্গণে জব্দকৃত চিরাই কাঠগুলো যত্রতত্রভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, মঙ্গলবার রাতেই ৫০ হাজার টাকার বিনিময়ে কুতুবদিয়া এলাকার ড্যানিশ বোটটি ছেড়ে দেয় বিট কর্মকর্তা আবুল মঞ্জুর। এছাড়া জব্দকৃত কাঠগুলোও লেনদেনের মাধ্যমে ছেড়ে দিতে অবৈধ গাছ পাচারকারীদের সাথে দরকষাকষি করে যাচ্ছেন তিনি। এব্যাপারে জানতে মগনামা বিট কর্মকর্তা আবুল মনজুরের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। এব্যাপারে চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের সহকারী বন কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, বিট কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আমি এখন শুনলাম। বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×