হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উপজেলা পরিষদ নির্বাচন: পেকুয়ায় ২১ প্রার্থীর মনোনয়ন দাখিল

নাজিম উদ্দিন,পেকুয়া::

নাজিম উদ্দিন,পেকুয়া::

রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ১১:০৬ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়া উপজেলা প‌রিষদ নির্বাচনে মোট ২১জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর ম‌ধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও ম‌হিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন আবেদন করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম এসব তথ্য জানান।

পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা যায়, চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাফায়েত আজিজ রাজু, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ড.মোহাম্মদ আশরাফুল ইসলাম সজিব, জেলা আওয়ামী লীগের সদস্য এসএম গিয়াস উদ্দিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা আ.লীগের সহ সভাপতি মহিউদ্দিন বাবর মুকুল, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সহধর্মিণী রুমানা আক্তার ও ব্যবসায়ী নুরুল আমিন মনোয়ন ফরম জমা দিয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম‌্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য নাছির উদ্দিন বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আসাছান উল্লাহ, সদর ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান মাহাবুল করিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমতাজুল ইসলাম, আ.লীগ নেতা শাহাব উদ্দিন জাদদারী, ব্যবসায়ী হেলাল উদ্দিন ছিদ্দিকী মনোনয়ন জমা দিয়েছেন।

ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম, সমাজকর্মী ইয়াসমিন সুলতানা, রাজিয়া সুলতানা, ফাতেমা বেগম ও আজমীর নুরে জান্নাত মনোনয়ন জমা দিয়েছেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

এ‌দিকে শেষ পর্যন্ত উপজেলা প‌রিষদ নির্বাচনে বিএন‌পি-জামায়াত অংশ না নিতে দলীয় নেতাদের নির্দেশনা দিলেও পেকুয়ায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার কেন্দ্রীয় বিএনপির ঘোষণা কে অমান্য করে পেকুয়ায় বিএনপি একাধিক নেতা উপজেলা নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।

আগামী ২১মে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
####

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উপজেলা পরিষদ নির্বাচন: পেকুয়ায় ২১ প্রার্থীর মনোনয়ন দাখিল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উপজেলা পরিষদ নির্বাচন: পেকুয়ায় ২১ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রতিবেদক: নাজিম উদ্দিন,পেকুয়া:: | প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া উপজেলা প‌রিষদ নির্বাচনে মোট ২১জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর ম‌ধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও ম‌হিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন আবেদন করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম এসব তথ্য জানান। পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা যায়, চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাফায়েত আজিজ রাজু, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ড.মোহাম্মদ আশরাফুল ইসলাম সজিব, জেলা আওয়ামী লীগের সদস্য এসএম গিয়াস উদ্দিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা আ.লীগের সহ সভাপতি মহিউদ্দিন বাবর মুকুল, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সহধর্মিণী রুমানা আক্তার ও ব্যবসায়ী নুরুল আমিন মনোয়ন ফরম জমা দিয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম‌্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য নাছির উদ্দিন বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আসাছান উল্লাহ, সদর ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান মাহাবুল করিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমতাজুল ইসলাম, আ.লীগ নেতা শাহাব উদ্দিন জাদদারী, ব্যবসায়ী হেলাল উদ্দিন ছিদ্দিকী মনোনয়ন জমা দিয়েছেন। ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম, সমাজকর্মী ইয়াসমিন সুলতানা, রাজিয়া সুলতানা, ফাতেমা বেগম ও আজমীর নুরে জান্নাত মনোনয়ন জমা দিয়েছেন। এ‌দিকে শেষ পর্যন্ত উপজেলা প‌রিষদ নির্বাচনে বিএন‌পি-জামায়াত অংশ না নিতে দলীয় নেতাদের নির্দেশনা দিলেও পেকুয়ায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার কেন্দ্রীয় বিএনপির ঘোষণা কে অমান্য করে পেকুয়ায় বিএনপি একাধিক নেতা উপজেলা নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। আগামী ২১মে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ####

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×