হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে সিএনজি থামিয়ে পল্লী চিকিৎসকসহ দুই যাত্রীকে অপহরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ০১:১৬ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে কোনভাবেই বন্ধ হচ্ছে না অপহরণ। এবার জহির উদ্দিন (৪০) নামের এক পল্লী চিকিৎসকসহ ২ জন সিএনজি টেক্সির যাত্রীকে অপহরণ করে অপহরণকারী চক্র। রবিবার (২১ এপ্রিল) রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, অপহৃত জহির উদ্দিন টেকনাফ শামলাপুরে পল্লী চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। তাঁর নিজ বাড়ি থাইংখালী। জরুরি প্রয়োজনে তিনি বাড়িতে যাওয়ার পথে হোয়াইক্যং ঢালায় সিএনজি থামিয়ে তাঁকেসহ আরও এক যাত্রীকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায় সন্ত্রাসীরা।

এ নিয়ে আতংকিত ওই পল্লী চিকিৎসকের পরিবার। এখনো মুক্তিপণের জন্য পরিবারের সদস্যদের কল দেওয়া হয়নি।

স্থানীয়দের ধারণা, অপহরণকারী চক্রের সদস্যদের সাথে সিএনজি ড্রাইভার লম্বাবিল এলাকার মো. পেটানের সখ্যতা থাকতে পারে। তাঁকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে বের হতে পারে গুরুত্বপূর্ণ তথ্য।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

এ বিষয়ে টেকনাফ থানার ওসি ওসমান গণি বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। অপহৃতদের উদ্ধারে কাজ করছে পুলিশ। একই সাথে অপহরণকারীদেরও আইনের আওতায় আনা হবে শিগগিরই।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে সিএনজি থামিয়ে পল্লী চিকিৎসকসহ দুই যাত্রীকে অপহরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে সিএনজি থামিয়ে পল্লী চিকিৎসকসহ দুই যাত্রীকে অপহরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ০১:১৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে কোনভাবেই বন্ধ হচ্ছে না অপহরণ। এবার জহির উদ্দিন (৪০) নামের এক পল্লী চিকিৎসকসহ ২ জন সিএনজি টেক্সির যাত্রীকে অপহরণ করে অপহরণকারী চক্র। রবিবার (২১ এপ্রিল) রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, অপহৃত জহির উদ্দিন টেকনাফ শামলাপুরে পল্লী চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। তাঁর নিজ বাড়ি থাইংখালী। জরুরি প্রয়োজনে তিনি বাড়িতে যাওয়ার পথে হোয়াইক্যং ঢালায় সিএনজি থামিয়ে তাঁকেসহ আরও এক যাত্রীকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ নিয়ে আতংকিত ওই পল্লী চিকিৎসকের পরিবার। এখনো মুক্তিপণের জন্য পরিবারের সদস্যদের কল দেওয়া হয়নি। স্থানীয়দের ধারণা, অপহরণকারী চক্রের সদস্যদের সাথে সিএনজি ড্রাইভার লম্বাবিল এলাকার মো. পেটানের সখ্যতা থাকতে পারে। তাঁকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে বের হতে পারে গুরুত্বপূর্ণ তথ্য। এ বিষয়ে টেকনাফ থানার ওসি ওসমান গণি বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। অপহৃতদের উদ্ধারে কাজ করছে পুলিশ। একই সাথে অপহরণকারীদেরও আইনের আওতায় আনা হবে শিগগিরই।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×