হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ; ১৭ পদে লড়ছেন ৩৫ প্রার্থী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪০ পূর্বাহ্ন

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ আজ। জেলা ও চকরিয়া আইনজীবী সমিতি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সমিতির ১৭টি পদের নির্বাচনে সরকারপন্থী ও সরকারবিরোধী দুই প্যানেলের ৩৪ প্রার্থী ছাড়াও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন একজন আওয়ামী বিদ্রোহী।

নির্বাচনে সরকারপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. তারেক। অপরদিকে ইসলামী ও জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে মোহাম্মদ আমির হোছাইন-২, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তওহীদুল আনোয়ার।

এবারের চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ৮১০ জন। তার মধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৬৮৩ জন এবং চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৫৯ জন।

নির্বাচনে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বাকের প্রধান নির্বাচন কমিশনার, অ্যাডভোকেট মোহাম্মদ ফেরদাউস ও অ্যাডভোকেট নুর উল আলমকে সহকারী প্রধান নির্বাচন কমিশনার, অ্যাডভোকেট আবু ছিদ্দিক, ফরিদ আহামদ, নুর আহমদ-২ এবং অ্যাডভোকেট সিরাজ উল্লাহ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

উখিয়ায় বাঁশঝাড়ে মিলল দুটি দেশীয় অস্ত্র ও ছয় রাউন্ড গুলি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ; ১৭ পদে লড়ছেন ৩৫ প্রার্থী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ; ১৭ পদে লড়ছেন ৩৫ প্রার্থী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪০ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ আজ। জেলা ও চকরিয়া আইনজীবী সমিতি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সমিতির ১৭টি পদের নির্বাচনে সরকারপন্থী ও সরকারবিরোধী দুই প্যানেলের ৩৪ প্রার্থী ছাড়াও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন একজন আওয়ামী বিদ্রোহী। নির্বাচনে সরকারপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. তারেক। অপরদিকে ইসলামী ও জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে মোহাম্মদ আমির হোছাইন-২, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তওহীদুল আনোয়ার। এবারের চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ৮১০ জন। তার মধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৬৮৩ জন এবং চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৫৯ জন। নির্বাচনে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বাকের প্রধান নির্বাচন কমিশনার, অ্যাডভোকেট মোহাম্মদ ফেরদাউস ও অ্যাডভোকেট নুর উল আলমকে সহকারী প্রধান নির্বাচন কমিশনার, অ্যাডভোকেট আবু ছিদ্দিক, ফরিদ আহামদ, নুর আহমদ-২ এবং অ্যাডভোকেট সিরাজ উল্লাহ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×