হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ: ইসলামি আন্দোলন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২০ জুলাই ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় এনসিপির মঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনায় ইসলামি আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ‘চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর করে আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ করেছে বিএনপি। এটা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।’

শনিবার (১৯ জুলাই) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ হওয়ার আগেই বিএনপির নেতাকর্মীদের আচরণ আবারও আওয়ামী ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে। রাজনীতিতে মতবিরোধ থাকবেই, কিন্তু সহিংসতা কখনই গ্রহণযোগ্য নয়। আজকে যেভাবে সন্ত্রাসী কায়দায় এনসিপির মঞ্চে হামলা হয়েছে, আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘বিএনপি আজ নিজেদের নেতাদের সমালোচনার ঊর্ধ্বে ভাবছে, যেভাবে আওয়ামী লীগ শেখ মুজিব ও শেখ হাসিনাকে ‘সেক্রেড’ বানিয়েছিল। বিএনপিও এখন দ্বিতীয় সারির নেতা সালাহউদ্দিন আহমদের সমালোচনাকে সহ্য করতে পারছে না। এর ফলে এনসিপির ওপর হামলা চালানো হয়েছে, যা নতুন এক স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচয় বহন করে।’

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

‘চকরিয়ার সমাবেশে এনসিপি নেতারা কারও নাম উল্লেখ করেননি। বরং সাধারণভাবে চাঁদাবাজ ও দখলবাজদের সমালোচনা করেছিলেন। তা সত্ত্বেও বিএনপির পক্ষ থেকে হামলা চালানো হলো। তাহলে কী জনাব সালাহউদ্দিন আহমদ এসব চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত?’

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, ‘অসহিষ্ণু ও আক্রমণাত্মক রাজনীতি থেকে বেরিয়ে আসুন। মানুষ এখন ইতিবাচক রাজনীতি চায়। জুলাইয়ের অভ্যুত্থানের পর জনগণ সহিংসতা আর দেখতে চায় না। কর্মীদের সংযত করুন এবং গণতান্ত্রিক আচরণ নিশ্চিত করুন।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ: ইসলামি আন্দোলন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ: ইসলামি আন্দোলন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২০ জুলাই ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় এনসিপির মঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনায় ইসলামি আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ‘চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর করে আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ করেছে বিএনপি। এটা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।’ শনিবার (১৯ জুলাই) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ হওয়ার আগেই বিএনপির নেতাকর্মীদের আচরণ আবারও আওয়ামী ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে। রাজনীতিতে মতবিরোধ থাকবেই, কিন্তু সহিংসতা কখনই গ্রহণযোগ্য নয়। আজকে যেভাবে সন্ত্রাসী কায়দায় এনসিপির মঞ্চে হামলা হয়েছে, আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ তিনি বলেন, ‘বিএনপি আজ নিজেদের নেতাদের সমালোচনার ঊর্ধ্বে ভাবছে, যেভাবে আওয়ামী লীগ শেখ মুজিব ও শেখ হাসিনাকে ‘সেক্রেড’ বানিয়েছিল। বিএনপিও এখন দ্বিতীয় সারির নেতা সালাহউদ্দিন আহমদের সমালোচনাকে সহ্য করতে পারছে না। এর ফলে এনসিপির ওপর হামলা চালানো হয়েছে, যা নতুন এক স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচয় বহন করে।’ ‘চকরিয়ার সমাবেশে এনসিপি নেতারা কারও নাম উল্লেখ করেননি। বরং সাধারণভাবে চাঁদাবাজ ও দখলবাজদের সমালোচনা করেছিলেন। তা সত্ত্বেও বিএনপির পক্ষ থেকে হামলা চালানো হলো। তাহলে কী জনাব সালাহউদ্দিন আহমদ এসব চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত?’ বিএনপির প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, ‘অসহিষ্ণু ও আক্রমণাত্মক রাজনীতি থেকে বেরিয়ে আসুন। মানুষ এখন ইতিবাচক রাজনীতি চায়। জুলাইয়ের অভ্যুত্থানের পর জনগণ সহিংসতা আর দেখতে চায় না। কর্মীদের সংযত করুন এবং গণতান্ত্রিক আচরণ নিশ্চিত করুন।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×