হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে চাকমা যুবক অপহরণের ঘটনায় আটক ৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে সিএনজিচালিত অটোরিকশাচালক পাভেল চাকমাকে অপহরণ করে দেড় লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় পাঁচ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার ডেমুশিয়া এলাকার আব্বাস উদ্দিন (৪২), সাকিবুল ইসলাম (২২), ফরহাদ মিয়া (১৯), মো. রবিউল হোসেন (২৭) ও মো. তাওসিফ (১৯)।

শুক্রবার (১৮ জুলাই) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পাহাড়ি এলাকার ‘সোনালী ব্যাংক ঢালা’ নামক স্থান থেকে পাভেল চাকমাকে অপহরণ করে একদল পাহাড়ি সন্ত্রাসী। তিনি বাহারছড়া যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছালে তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে জোরপূর্বক পাহাড়ে নিয়ে যাওয়া হয়। মুক্তিপণ হিসেবে পাভেলের পরিবারের কাছ থেকে দেড় লাখ টাকা আদায় করে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পরপরই পাভেলের পরিবার টেকনাফ মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

পুলিশ অভিযান চালিয়ে শনিবার (১৯ জুলাই) রাতে বাহারছড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে সৈকত পরিবহনের কাউন্টার এলাকা থেকে পাঁচ অপহরণকারীকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি দেশীয় তৈরি পাইপগান ও তিনটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন আজ দুপুরে গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ভিকটিম পাভেল চাকমাও তাঁদের শনাক্ত করেছেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে চাকমা যুবক অপহরণের ঘটনায় আটক ৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে চাকমা যুবক অপহরণের ঘটনায় আটক ৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে সিএনজিচালিত অটোরিকশাচালক পাভেল চাকমাকে অপহরণ করে দেড় লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় পাঁচ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার ডেমুশিয়া এলাকার আব্বাস উদ্দিন (৪২), সাকিবুল ইসলাম (২২), ফরহাদ মিয়া (১৯), মো. রবিউল হোসেন (২৭) ও মো. তাওসিফ (১৯)। শুক্রবার (১৮ জুলাই) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পাহাড়ি এলাকার ‘সোনালী ব্যাংক ঢালা’ নামক স্থান থেকে পাভেল চাকমাকে অপহরণ করে একদল পাহাড়ি সন্ত্রাসী। তিনি বাহারছড়া যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছালে তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে জোরপূর্বক পাহাড়ে নিয়ে যাওয়া হয়। মুক্তিপণ হিসেবে পাভেলের পরিবারের কাছ থেকে দেড় লাখ টাকা আদায় করে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পরপরই পাভেলের পরিবার টেকনাফ মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে শনিবার (১৯ জুলাই) রাতে বাহারছড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে সৈকত পরিবহনের কাউন্টার এলাকা থেকে পাঁচ অপহরণকারীকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি দেশীয় তৈরি পাইপগান ও তিনটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন আজ দুপুরে গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ভিকটিম পাভেল চাকমাও তাঁদের শনাক্ত করেছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×