হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পেকুয়ার যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১ মে ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন

দলীয় সিদ্ধান্ত মেনে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কক্সবাজারের পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসানুল্লাহ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এম.বাহাদুর শাহ্। এদের মধ্যে মুকুট চেয়ারম্যান পদে এবং আহসানুল্লাহ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন থেকে সরে দাঁডানো কামরান জাদিদ মুকুট বলেন, আমি দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সবকিছুর আগে আমার দল বড়। দল থেকে যেই সিদ্ধান্ত আসুক না কেন আমি মেনে নিতে প্রস্তুত। তাই আমি উপজেলা নির্বাচন থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁডানোর ঘোষণা করছি।

জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম এবং বিএনপি সমর্থিত দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজুর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। পরে আপিলের মাধ্যমে শাফায়েত আজিজ রাজু প্রার্থিতা ফিরে পেলেও বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মনোনয়ন ফের বাতিল হয়ে যায়। তবে তিনি হাইকোর্টে পুনরায় আপিল করবেন বলেও সাংবাদিকদের জানান। এ নিয়ে সর্বমোট আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পেকুয়ার যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পেকুয়ার যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১ মে ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন
Print Image
দলীয় সিদ্ধান্ত মেনে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কক্সবাজারের পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসানুল্লাহ। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এম.বাহাদুর শাহ্। এদের মধ্যে মুকুট চেয়ারম্যান পদে এবং আহসানুল্লাহ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন থেকে সরে দাঁডানো কামরান জাদিদ মুকুট বলেন, আমি দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সবকিছুর আগে আমার দল বড়। দল থেকে যেই সিদ্ধান্ত আসুক না কেন আমি মেনে নিতে প্রস্তুত। তাই আমি উপজেলা নির্বাচন থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁডানোর ঘোষণা করছি। জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম এবং বিএনপি সমর্থিত দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজুর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। পরে আপিলের মাধ্যমে শাফায়েত আজিজ রাজু প্রার্থিতা ফিরে পেলেও বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মনোনয়ন ফের বাতিল হয়ে যায়। তবে তিনি হাইকোর্টে পুনরায় আপিল করবেন বলেও সাংবাদিকদের জানান। এ নিয়ে সর্বমোট আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×