হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ১৫ যাত্রী আহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইক ও মোটর সাইকেল আরোহীসহ ১৫ যাত্রী আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের তাত্ক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানিয় এক ব্যক্তি ।

আহতরা হলেন- চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রামের আলী আহমদের পুত্র কলিম উল্লাহ (৪১), ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার রতন সুশীলের পুত্র অমিত সুশীল (৭), অমূল্য শর্মার পুত্র সুনীল শর্মা (৪২), দিলীপ সুশীলের স্ত্রী শিখা সুশীল (৩৫), হারবাং ইউনিয়নের বেলাল সিকদারের পুত্র রানা সিকদার (২৪), বরইতলী ইউনিয়নের সেলিম হুদার স্ত্রী আসমা সুলতানা (৩৫), লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট গ্রামের ইছহাক আহমেদের পুত্র মফিজুল ইসলাম (২১), মোহাম্মদ ইসমাইলের পুত্র মিজবাহ উদ্দিন (২১), গোপালগঞ্জ সদরের মিশকাত আলীর পুত্র হাসিবুর রহমান (৩৫), একই এলাকার নাছির উদ্দিন (২৯), মহেশখালী উপজেলার শাপলাপুরের বেলাল ইসলামের পুত্র আহমদুল্লাহ্ (১৩), চকরিয়ার বরইতলী ইউনিয়নের মফিজুল হকের পুত্র তুহিন (২০), সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের মোহাম্মদ হোসেনের কন্যা মিফতাহুল জন্নাত (২২)।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এদের মধ্যে আশংকাজনক অবস্থায় সুনীল শর্মাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেজাউল হক জানান- দুর্ঘটনার পর হাসপাতালে আনা হয় আহত ১৩ জনকে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মহাসড়কে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মাহবুবুল হক ভুঁইয়া জানান- দুর্ঘটনায় তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ১৫ যাত্রী আহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ১৫ যাত্রী আহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১১:১৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইক ও মোটর সাইকেল আরোহীসহ ১৫ যাত্রী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের তাত্ক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানিয় এক ব্যক্তি । আহতরা হলেন- চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রামের আলী আহমদের পুত্র কলিম উল্লাহ (৪১), ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার রতন সুশীলের পুত্র অমিত সুশীল (৭), অমূল্য শর্মার পুত্র সুনীল শর্মা (৪২), দিলীপ সুশীলের স্ত্রী শিখা সুশীল (৩৫), হারবাং ইউনিয়নের বেলাল সিকদারের পুত্র রানা সিকদার (২৪), বরইতলী ইউনিয়নের সেলিম হুদার স্ত্রী আসমা সুলতানা (৩৫), লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট গ্রামের ইছহাক আহমেদের পুত্র মফিজুল ইসলাম (২১), মোহাম্মদ ইসমাইলের পুত্র মিজবাহ উদ্দিন (২১), গোপালগঞ্জ সদরের মিশকাত আলীর পুত্র হাসিবুর রহমান (৩৫), একই এলাকার নাছির উদ্দিন (২৯), মহেশখালী উপজেলার শাপলাপুরের বেলাল ইসলামের পুত্র আহমদুল্লাহ্ (১৩), চকরিয়ার বরইতলী ইউনিয়নের মফিজুল হকের পুত্র তুহিন (২০), সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের মোহাম্মদ হোসেনের কন্যা মিফতাহুল জন্নাত (২২)। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় সুনীল শর্মাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেজাউল হক জানান- দুর্ঘটনার পর হাসপাতালে আনা হয় আহত ১৩ জনকে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মহাসড়কে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মাহবুবুল হক ভুঁইয়া জানান- দুর্ঘটনায় তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×