বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তের একটি খাল থেকে ১টি এস এল আর ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
এসময় কাউকে আটক করতে পারেনি। সন্ধ্যায় পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার বিকাল তিনটার দিকে অস্ত্র-গুলি উদ্ধার করেন।
এ ব্যাপারে ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম সত্যতা নিশ্চিত করেন।
বিজিবি সুত্রে জানা যায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী সীমান্ত পিলার -৩১ হতে আনুমানিক ১শ গজ পূর্ব দিকে শূণ্য লাইন এলাকায় খালের মধ্যে স্হানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে পানির নিচে অস্ত্র-গুলি দেখতে পায়।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
পরবর্তী বিষয়টি বিজিবিকে অবহিত করলে ঘুমধুম বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে ১টি অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি-ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
বিজিবির কর্মকর্তা বলেন, সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযান অব্যাহত থাকবে।




মন্তব্য করুন