হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফের শাকিবের বিয়ে নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৭ মে ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৬ মে – দেশের আলোচিত তারকা শাকিব খানের তৃতীয় বিয়ের খবর এখন আকাশে- বাতাসে। বেশ কয়েক দিন ধরেই সংবাদমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানে তার বিয়ের খবর। এমনকি তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীও কথা বলে যাচ্ছেন তার বিয়ে নিয়ে। তবে এসব নিয়ে যথারীতি চুপ শাকিব খান।

তিনি ব্যস্ত ‘তুফান’ ছবির শুটিং নিয়ে। অবশ্য খোঁজ নিয়ে জানা গেছে, শাকিব খানের হবু পাত্রী একজন ডাক্তার। এ বছরই তাদের বিয়ে হচ্ছে। নায়কের ‘তৃতীয় বিয়ে’ নিয়ে তার প্রথম স্ত্রী অপু বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন, ‘শাকিব একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে তিনি নিজেই বলবেন।’

অপু আরো বলেন, ‘তিনি ( শাকিব খান) আমার ছেলে জয়ের মতো ছোট নন। তাই তার বিষয়ে কিছু জানতে চাইলে তাকেই প্রশ্ন করা উচিত। প্রতিনিয়ত শাকিব প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হতে হতে আমি সত্যি ক্লান্ত।’

আরও পড়ুন

গ্রেফতারি পরোয়ানার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে পরীমনি: জামিন ফেরাতে আইনি লড়াই

বলে রাখা ভালো, ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শাকিব-অপু। অনেকটা গোপনেই বিয়ে হয়েছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় এ জুটির। এর পরই হঠাৎ তাদের সম্পর্কে ঢুকে পড়েন বুবলী। বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্ক তৈরি হওয়ার পর অনেকটা অনিশ্চয়তা থেকেই নিজের গোপন বিয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে দাঁড়ান অপু। অনেক নাটকীয়তার পর শাকিব-অপু প্রকাশ্যে সংসার শুরু করলেও সে সংসার বেশি দিন টেকেনি।

এরপর অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলীকে নিয়ে সংসার পাতেন শাকিব। সে সংসারও ভেঙে যায় শাকিবের। দিন গড়ানোর সাথে সাথে বুবলীর সঙ্গেও দূরত্ব তৈরি হয়।

এই মুহূর্তে দুই সন্তানের বাবা হলেও সিঙ্গেল জীবনই কাটাচ্ছেন শাকিব। কখনো কখনো সন্তানের কারণে ক্যামেরায় ধরা দেন অপু আর বুবলীর সঙ্গে।

আইএ/ ০৬ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ফের শাকিবের বিয়ে নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফের শাকিবের বিয়ে নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ মে ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ মে – দেশের আলোচিত তারকা শাকিব খানের তৃতীয় বিয়ের খবর এখন আকাশে- বাতাসে। বেশ কয়েক দিন ধরেই সংবাদমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানে তার বিয়ের খবর। এমনকি তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীও কথা বলে যাচ্ছেন তার বিয়ে নিয়ে। তবে এসব নিয়ে যথারীতি চুপ শাকিব খান।তিনি ব্যস্ত ‘তুফান’ ছবির শুটিং নিয়ে। অবশ্য খোঁজ নিয়ে জানা গেছে, শাকিব খানের হবু পাত্রী একজন ডাক্তার। এ বছরই তাদের বিয়ে হচ্ছে। নায়কের ‘তৃতীয় বিয়ে’ নিয়ে তার প্রথম স্ত্রী অপু বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন, ‘শাকিব একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে তিনি নিজেই বলবেন।’অপু আরো বলেন, ‘তিনি ( শাকিব খান) আমার ছেলে জয়ের মতো ছোট নন। তাই তার বিষয়ে কিছু জানতে চাইলে তাকেই প্রশ্ন করা উচিত। প্রতিনিয়ত শাকিব প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হতে হতে আমি সত্যি ক্লান্ত।’বলে রাখা ভালো, ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শাকিব-অপু। অনেকটা গোপনেই বিয়ে হয়েছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় এ জুটির। এর পরই হঠাৎ তাদের সম্পর্কে ঢুকে পড়েন বুবলী। বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্ক তৈরি হওয়ার পর অনেকটা অনিশ্চয়তা থেকেই নিজের গোপন বিয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে দাঁড়ান অপু। অনেক নাটকীয়তার পর শাকিব-অপু প্রকাশ্যে সংসার শুরু করলেও সে সংসার বেশি দিন টেকেনি।এরপর অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলীকে নিয়ে সংসার পাতেন শাকিব। সে সংসারও ভেঙে যায় শাকিবের। দিন গড়ানোর সাথে সাথে বুবলীর সঙ্গেও দূরত্ব তৈরি হয়।এই মুহূর্তে দুই সন্তানের বাবা হলেও সিঙ্গেল জীবনই কাটাচ্ছেন শাকিব। কখনো কখনো সন্তানের কারণে ক্যামেরায় ধরা দেন অপু আর বুবলীর সঙ্গে।আইএ/ ০৬ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×