হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া পূর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন-অর-রশিদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ও বর্তমান প্যানেল চেয়ারম্যান হারুন-অর-রশিদ।

সোমবার (২৮ জুলাই) কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার (ইউপি সদস) ও প্যানেল চেয়ারম্যান-১ হারুন-অর-রশিদকে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

একইসঙ্গে পরিপত্রে উল্লেখ করা হয়েছে, চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরো সুষ্ঠু ও কার্যকর ভাবে পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান-১ হারুন-অর-রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদানের জন্য চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে সাবেক চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলালসহ ৩১জন ব্যক্তির স্বাক্ষরিত একটি আবেদনপত্র জমা দেওয়া হয়।
ওই আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়ের আলোকে ব্যবস্থা গ্রহনে জেলা প্রশাসকের কাছে সুপারিশপত্র পেরণ।

এরই আলোকে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান-১ হারুন-অর-রশিদকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনে আমি পূর্ব বড় ভেওলা ইউনিয়নের জনগনের সহযোগিতা চাই। সকলের সহযোগিতা নিয়ে আগামী দিনে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও পরিষদের সেবাসহ সকল কার্যক্রম তরান্বিত করতে আমার ধারাবাহিক প্রচেষ্ঠা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

প্রসঙ্গতঃ ২০২১ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে
পুর্ববড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী ফারহানা আফরিন মুন্না।
নির্বাচিত হয়ে তিনি পরিষদের সেবাসহ প্রশাসনিক কার্যক্রমে যথাযথ ভাবে দায়িত্ব পালন করেছেন।

কিন্তু ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ইউপি চেয়ারম্যান (ফারহানা আফরিন মুন্না) দীর্ঘদিন পরিষদে অনুপস্থিত রয়েছেন এমন অভিযোগে পরিষদের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে চকরিয়া উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীকে পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব প্রদান করেন কক্সবাজারের জেলা প্রশাসক। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়া পূর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন-অর-রশিদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া পূর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন-অর-রশিদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ও বর্তমান প্যানেল চেয়ারম্যান হারুন-অর-রশিদ। সোমবার (২৮ জুলাই) কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার (ইউপি সদস) ও প্যানেল চেয়ারম্যান-১ হারুন-অর-রশিদকে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে পরিপত্রে উল্লেখ করা হয়েছে, চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরো সুষ্ঠু ও কার্যকর ভাবে পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান-১ হারুন-অর-রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদানের জন্য চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে সাবেক চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলালসহ ৩১জন ব্যক্তির স্বাক্ষরিত একটি আবেদনপত্র জমা দেওয়া হয়। ওই আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়ের আলোকে ব্যবস্থা গ্রহনে জেলা প্রশাসকের কাছে সুপারিশপত্র পেরণ। এরই আলোকে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান-১ হারুন-অর-রশিদকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে। পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনে আমি পূর্ব বড় ভেওলা ইউনিয়নের জনগনের সহযোগিতা চাই। সকলের সহযোগিতা নিয়ে আগামী দিনে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও পরিষদের সেবাসহ সকল কার্যক্রম তরান্বিত করতে আমার ধারাবাহিক প্রচেষ্ঠা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রসঙ্গতঃ ২০২১ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে পুর্ববড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী ফারহানা আফরিন মুন্না। নির্বাচিত হয়ে তিনি পরিষদের সেবাসহ প্রশাসনিক কার্যক্রমে যথাযথ ভাবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ইউপি চেয়ারম্যান (ফারহানা আফরিন মুন্না) দীর্ঘদিন পরিষদে অনুপস্থিত রয়েছেন এমন অভিযোগে পরিষদের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে চকরিয়া উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীকে পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব প্রদান করেন কক্সবাজারের জেলা প্রশাসক। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×