হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফ ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা খুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ মে ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন

কক্সবাজারে টেকনাফ উপজেলার আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারের জেরে’ এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (১১ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।নিহত মোহাম্মদ আলম (৪৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে স্থানীয় একটি সালিশ বৈঠকে যাচ্ছিলেন মোহাম্মদ আলম। ক্যাম্পের সি, ডি ও ই-ব্লকের সংযোগ সড়কের মোড়ে পৌঁছলে ৫-৬ দুষ্কৃতকারী তার গতিরোধ করে।

পরে তারা মোহাম্মদ আলমকে তুলে স্থানীয় একটি স্কুলের পাশে নিয়ে যায়। সেখানে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

ওসি ওসমান গনি বলেন, “কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে।” ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ওসি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফ ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা খুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফ ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা খুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ মে ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে টেকনাফ উপজেলার আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারের জেরে’ এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১১ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।নিহত মোহাম্মদ আলম (৪৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে স্থানীয় একটি সালিশ বৈঠকে যাচ্ছিলেন মোহাম্মদ আলম। ক্যাম্পের সি, ডি ও ই-ব্লকের সংযোগ সড়কের মোড়ে পৌঁছলে ৫-৬ দুষ্কৃতকারী তার গতিরোধ করে। পরে তারা মোহাম্মদ আলমকে তুলে স্থানীয় একটি স্কুলের পাশে নিয়ে যায়। সেখানে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওসি ওসমান গনি বলেন, “কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে।” ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ওসি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×