হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় চিংড়িজোনে মৎস্য ঘেরের দখল ঘিরে সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

এম জিয়াবুল হক, চকরিয়া ::

এম জিয়াবুল হক, চকরিয়া ::

রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়িজোনের একটি মৎস্য ঘেরের দখল ঘিরে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে শেকাব উদ্দিন (৩৫) নামের একজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে বারোটার দিকে চিংড়ি জোনের সওদাগরঘোনাস্থ পাউবোর রাবার ড্যামের পাশে রামপুর আবাসন প্রকল্প এলাকায় ঘটেছে এ গোলাগুলির ঘটনা। এসময় আশপাশের এলাকার লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত শেকাব উদ্দিন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর বক্সিপাড়া এলাকার মনজুর আলম প্রকাশ মনজুর বলির ছেলে। নিহত ব্যক্তি দুই সন্তানের জনক বলে জানিয়েছে তাঁর পরিবার সদস্যরা।

গোলাগুলির ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন মিয়া। তিনি বলেন, খবর পেয়ে রাত পৌনে একটার দিকে চকরিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ এবং আমি পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছার আগেই গোলাগুলিতে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আমরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করি।

পুলিশ জানিয়েছে, নিহত শেকাব উদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ বেশকটি মামলা রয়েছে। তবে সে এসব মামলায় আদালত কতৃক জামিনে ছিলেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, চকরিয়া উপজেলার চিংড়িজোনের সওদাগরঘোনাস্থ পানি উন্নয়ন বোর্ডের রাবার ড্যামের পাশে রামপুর আবাসন প্রকল্প এলাকায় ২২ একর আয়তনের একটি মৎস্য ঘেরের দখল নিয়ে আগে থেকে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরধরে শনিবার রাত সাড়ে বারোটার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা ঘেরটি দখলে নিতে হানা দেয়। এসময় খবর পেয়ে অপরপক্ষের একটি গ্রুপ সেখানে উপস্থিত হলে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের সন্ত্রাসীদের ছোঁড়া গুলি বিদ্ধ শেকাব উদ্দিন নামের একজন নিহত হন।
ঘটনার পরপর আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শেকাব উদ্দিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে নিহতের মরদেহের সুরতহাল তৈরী করা হয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। আমরা আশাকরি অচিরেই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা সম্ভব হবে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় চিংড়িজোনে মৎস্য ঘেরের দখল ঘিরে সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় চিংড়িজোনে মৎস্য ঘেরের দখল ঘিরে সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া :: | প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়িজোনের একটি মৎস্য ঘেরের দখল ঘিরে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে শেকাব উদ্দিন (৩৫) নামের একজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে বারোটার দিকে চিংড়ি জোনের সওদাগরঘোনাস্থ পাউবোর রাবার ড্যামের পাশে রামপুর আবাসন প্রকল্প এলাকায় ঘটেছে এ গোলাগুলির ঘটনা। এসময় আশপাশের এলাকার লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত শেকাব উদ্দিন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর বক্সিপাড়া এলাকার মনজুর আলম প্রকাশ মনজুর বলির ছেলে। নিহত ব্যক্তি দুই সন্তানের জনক বলে জানিয়েছে তাঁর পরিবার সদস্যরা। গোলাগুলির ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন মিয়া। তিনি বলেন, খবর পেয়ে রাত পৌনে একটার দিকে চকরিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ এবং আমি পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছার আগেই গোলাগুলিতে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আমরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করি। পুলিশ জানিয়েছে, নিহত শেকাব উদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ বেশকটি মামলা রয়েছে। তবে সে এসব মামলায় আদালত কতৃক জামিনে ছিলেন। স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, চকরিয়া উপজেলার চিংড়িজোনের সওদাগরঘোনাস্থ পানি উন্নয়ন বোর্ডের রাবার ড্যামের পাশে রামপুর আবাসন প্রকল্প এলাকায় ২২ একর আয়তনের একটি মৎস্য ঘেরের দখল নিয়ে আগে থেকে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরধরে শনিবার রাত সাড়ে বারোটার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা ঘেরটি দখলে নিতে হানা দেয়। এসময় খবর পেয়ে অপরপক্ষের একটি গ্রুপ সেখানে উপস্থিত হলে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের সন্ত্রাসীদের ছোঁড়া গুলি বিদ্ধ শেকাব উদ্দিন নামের একজন নিহত হন। ঘটনার পরপর আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শেকাব উদ্দিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে নিহতের মরদেহের সুরতহাল তৈরী করা হয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। আমরা আশাকরি অচিরেই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা সম্ভব হবে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×