হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭০, অনাহার-অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন


জেরুজালেম, ১৭ আগস্ট – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৭০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৬ জন ছিলেন ত্রাণের সন্ধানে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বেড়ে চলা খাদ্য সংকটের মধ্যে একই দিনে অনাহার ও অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

বার্তাসংস্থাটি বলছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৮৯৭ জনে দাঁড়িয়েছে। শনিবার এ তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আটটি মরদেহ। একই সময়ে আহত হয়েছেন ৩৮৫ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৫ হাজার ৬৬০ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫১ জনে, এর মধ্যে ১০৮ জনই শিশু।

এছাড়া ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও হামলা চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের ঘটনায় ২৬ জন নিহত ও ১৭৫ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে এ পর্যন্ত মানবিক সহায়তা সংগ্রহে যাওয়ার পথে ইসরায়েলি হামলায় ১ হাজার ৯২৪ জন নিহত এবং ১৪ হাজার ২৮৮ জন আহত হয়েছেন।

চলতি বছরের মার্চের শুরু থেকে ইসরায়েল গাজা উপত্যকাকে সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে। এর ফলে ২৪ লাখ মানুষের জীবন ভয়াবহ মানবিক বিপর্যয়ে নিমজ্জিত হয়েছে। ভয়াবহ দুর্ভিক্ষ, মহামারি আর ন্যূনতম অবকাঠামোর ভাঙন গাজাকে বসবাসের অযোগ্য করে তুলেছে।

গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও বিচারের মুখোমুখি হয়েছে ইসরায়েল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭০, অনাহার-অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭০, অনাহার-অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ১৭ আগস্ট – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৭০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৬ জন ছিলেন ত্রাণের সন্ধানে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বেড়ে চলা খাদ্য সংকটের মধ্যে একই দিনে অনাহার ও অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।শনিবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটি বলছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৮৯৭ জনে দাঁড়িয়েছে। শনিবার এ তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আটটি মরদেহ। একই সময়ে আহত হয়েছেন ৩৮৫ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৫ হাজার ৬৬০ জনে।এছাড়া গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫১ জনে, এর মধ্যে ১০৮ জনই শিশু।এছাড়া ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও হামলা চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের ঘটনায় ২৬ জন নিহত ও ১৭৫ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে এ পর্যন্ত মানবিক সহায়তা সংগ্রহে যাওয়ার পথে ইসরায়েলি হামলায় ১ হাজার ৯২৪ জন নিহত এবং ১৪ হাজার ২৮৮ জন আহত হয়েছেন।চলতি বছরের মার্চের শুরু থেকে ইসরায়েল গাজা উপত্যকাকে সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে। এর ফলে ২৪ লাখ মানুষের জীবন ভয়াবহ মানবিক বিপর্যয়ে নিমজ্জিত হয়েছে। ভয়াবহ দুর্ভিক্ষ, মহামারি আর ন্যূনতম অবকাঠামোর ভাঙন গাজাকে বসবাসের অযোগ্য করে তুলেছে।গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও বিচারের মুখোমুখি হয়েছে ইসরায়েল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×