হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ প্রার্থীকে জরিমানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর দায়ে ৩ প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ মে) বিকালে টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ সাফকাত আলী।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দেয়ালে পোস্টার লাগানোর দায়ে দুই (পুরুষ) ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা রফিক উদ্দিন (মাইক), আবু সিদ্দিক (আবু) (চশমা), এবং এক মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার (মিলি) (পদ্মফুল) ৫ হাজার টাকা করে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী বলেন, ‘উপজেলা নির্বাচনে আচরণবিধি প্রতিপালন-সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। প্রার্থীদের সতর্ক করা হয়েছে, যাতে দেয়ালে পোস্টার না লাগানো হয়। আচরণবিধি মেনেই তাদের প্রচার-প্রচারণা চালাতে হবে।’ এ ছাড়াও আচরণবিধি প্রতিপালন-সংক্রান্ত মোবাইল কোর্ট চলমান থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ প্রার্থীকে জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ প্রার্থীকে জরিমানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ উপজেলায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর দায়ে ৩ প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ মে) বিকালে টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ সাফকাত আলী। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দেয়ালে পোস্টার লাগানোর দায়ে দুই (পুরুষ) ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা রফিক উদ্দিন (মাইক), আবু সিদ্দিক (আবু) (চশমা), এবং এক মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার (মিলি) (পদ্মফুল) ৫ হাজার টাকা করে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী বলেন, ‘উপজেলা নির্বাচনে আচরণবিধি প্রতিপালন-সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। প্রার্থীদের সতর্ক করা হয়েছে, যাতে দেয়ালে পোস্টার না লাগানো হয়। আচরণবিধি মেনেই তাদের প্রচার-প্রচারণা চালাতে হবে।’ এ ছাড়াও আচরণবিধি প্রতিপালন-সংক্রান্ত মোবাইল কোর্ট চলমান থাকবে বলে জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×