হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৭ জুন ২০২৪, ১২:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৭ জুন – রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নাঈম ইসলাম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ জুন) রাত আড়াইটার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাঈম ঢাকার চকবাজারের বড়কাটারা এলাকার নজরুল ইসলামের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, নাঈম ইসলাম চকবাজারের একটি কসমেটিকের দোকানে কাজ করতেন। ঘটনার দিন রাতে নাঈম ও তার বন্ধু হৃদয় চকবাজার থেকে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে শনির আখড়ায় যাচ্ছিলেন। তার বন্ধ মোটরসাইকেল চালাচ্ছিলেন আর নাঈম পিছনে বসা ছিল। ফ্লাইওভারের ওপরে কলাপট্টি নামের স্থানে পেছন থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাদেরকে ওভারটেক করলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই বাইক থেকে ছিটকে পড়ে নিরাপত্তা বেষ্টনীর সঙ্গে ধাক্কা লেগে অচেতন হয়ে যায়। অন্যান্য গাড়ির চালকরা পুলিশে খবর দিলে, পুলিশ এসে তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা হওয়া উচিত: সিপিডি

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৭ জুন ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৭ জুন ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ জুন – রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নাঈম ইসলাম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।শুক্রবার (৭ জুন) রাত আড়াইটার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাঈম ঢাকার চকবাজারের বড়কাটারা এলাকার নজরুল ইসলামের ছেলে।নিহতের স্বজনরা জানায়, নাঈম ইসলাম চকবাজারের একটি কসমেটিকের দোকানে কাজ করতেন। ঘটনার দিন রাতে নাঈম ও তার বন্ধু হৃদয় চকবাজার থেকে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে শনির আখড়ায় যাচ্ছিলেন। তার বন্ধ মোটরসাইকেল চালাচ্ছিলেন আর নাঈম পিছনে বসা ছিল। ফ্লাইওভারের ওপরে কলাপট্টি নামের স্থানে পেছন থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাদেরকে ওভারটেক করলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই বাইক থেকে ছিটকে পড়ে নিরাপত্তা বেষ্টনীর সঙ্গে ধাক্কা লেগে অচেতন হয়ে যায়। অন্যান্য গাড়ির চালকরা পুলিশে খবর দিলে, পুলিশ এসে তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’সূত্র: আরটিভি নিউজআইএ/ ০৭ জুন ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×