হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নার্সকে হত্যার আগে ধর্ষণ করে অটোরিকশাচালক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৪ মার্চ ২০২২, ০২:১৬ অপরাহ্ন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নার্স হত্যার মূল আসামি অটোরিকশাচালক মো. রুবেল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৪ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুবর্ণচর উপজেলার চররশিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অটোরিকশাচালক মো. রুবেল হোসেন বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের মকবুল আহমেদের দত্তক নেওয়া ছেলে।

জানা যায়, দীর্ঘ দিন ধরে রুবেলের ওই নার্সের প্রতি লোলুপ দৃষ্টি ছিল। ঘটনাক্রমে সেই দিন ভুক্তভোগী নানার বাড়ি যাওয়ার জন্য রুবেলের অটোরিকশায় ওঠে। গন্তব্যে পৌঁছার পর ভাড়া পরিশোধ করে বাড়িতে ঢোকার আগে পেছন থেকে রুবেল তাকে ঝাপটে ধরে। পরে মুখে ওড়না পেঁচিয়ে একাধিকবার ধর্ষণ করে।

শুক্রবার দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা। তিনি বলেন, আমরা কয়েক দিন ধরে দিনরাত অভিযান পরিচালনা করেছি। মূল আসামির কাছে পৌঁছাতে আমাদের অনেক কাঠখড় পোহাতে হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে সে। আমরা আদালতের মাধ্যমে রিমান্ড প্রার্থনা করে বিস্তারিত জানার চেষ্টা করব।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

এর আগে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের নামে একটি হত্যা মামলা করেন। পুলিশ এ মামলায় মমিনুল হক প্রকাশ নামে (৩০) একজনকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইয়াছিন মোল্লা বাড়ির পেছনের ধানক্ষেত থেকে এক শিক্ষানবিশ নার্সের মরদেহ উদ্ধার করে পুলিশ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

নার্সকে হত্যার আগে ধর্ষণ করে অটোরিকশাচালক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নার্সকে হত্যার আগে ধর্ষণ করে অটোরিকশাচালক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৪ মার্চ ২০২২, ০২:১৬ অপরাহ্ন
Print Image
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নার্স হত্যার মূল আসামি অটোরিকশাচালক মো. রুবেল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৪ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুবর্ণচর উপজেলার চররশিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অটোরিকশাচালক মো. রুবেল হোসেন বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের মকবুল আহমেদের দত্তক নেওয়া ছেলে। জানা যায়, দীর্ঘ দিন ধরে রুবেলের ওই নার্সের প্রতি লোলুপ দৃষ্টি ছিল। ঘটনাক্রমে সেই দিন ভুক্তভোগী নানার বাড়ি যাওয়ার জন্য রুবেলের অটোরিকশায় ওঠে। গন্তব্যে পৌঁছার পর ভাড়া পরিশোধ করে বাড়িতে ঢোকার আগে পেছন থেকে রুবেল তাকে ঝাপটে ধরে। পরে মুখে ওড়না পেঁচিয়ে একাধিকবার ধর্ষণ করে। শুক্রবার দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা। তিনি বলেন, আমরা কয়েক দিন ধরে দিনরাত অভিযান পরিচালনা করেছি। মূল আসামির কাছে পৌঁছাতে আমাদের অনেক কাঠখড় পোহাতে হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে সে। আমরা আদালতের মাধ্যমে রিমান্ড প্রার্থনা করে বিস্তারিত জানার চেষ্টা করব। এর আগে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের নামে একটি হত্যা মামলা করেন। পুলিশ এ মামলায় মমিনুল হক প্রকাশ নামে (৩০) একজনকে গ্রেপ্তার করে। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইয়াছিন মোল্লা বাড়ির পেছনের ধানক্ষেত থেকে এক শিক্ষানবিশ নার্সের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×