হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের ফতোয়াদাতা গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৬ মার্চ ২০২২, ০২:১৫ অপরাহ্ন

আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লা হত্যার প্রধান ফতোয়াকারী আরাকান সালভেশন আর্মি (আরসা) ওলামা মৌলভী মুফতি জকোরিয়া (৫৫)কে গ্রেফতার করেছে কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। শনিবার (৫ মার্চ) সকাল পৌনে ৭ টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে এপিবিএন পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

জানা যায়, তিনি কুতুপালং ক্যাম্প-১ ইস্ট ডি/৮ ব্লকের আব্দুল করিমের ছেলে। এছাড়া তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যানিটির (এআরএসপিএইচ) চেয়ারম্যান ও আরসা ওলামা শাখার প্রধান কমান্ডার।

তিনি ২০১৫ সালে মিয়ানমার থেকে এসে ফেরত যায়। আবার ২০১৭ সালে আশ্রিত হয়ে লম্বাশিয়া এলাকায় অবস্থান করেন এবং ২০১৯ সালে আরসা ফতোয়া বিভাগের দায়িত্ব পান।

এরপর ২০২০ সালে আরসার কুতুপালং ক্যাম্প এলাকার ওলামা শাখার প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

রোহিঙ্গাদের অধিকার আদায়ের শীর্ষ নেতা আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যানিটির তৎকালীন প্রধান নিহত মাস্টার মুহিবুল্লাহর সাথে তার মতবিরোধ ছিল। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালিত হলে জকোরিয়া আত্মগোপনে চলে যায়।

কিন্তু তাকে ধরার জন্য ১৪ এপিবিএন দীর্ঘদিন গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল। দীর্ঘ চার মাস প্রচেষ্টার পর ১৪ এপিবিএনের লম্বাশিয়া ক্যাম্প পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে রোহিঙ্গা ক্যাম্পে দুস্কৃতিকারীদের মদদদাতাদের শীর্ষ পরামর্শক হিসেবে বিবেচনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) নাইমুল হক (পিপিএম)। তিনি বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের ফতোয়াদাতা গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের ফতোয়াদাতা গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৬ মার্চ ২০২২, ০২:১৫ অপরাহ্ন
Print Image
আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লা হত্যার প্রধান ফতোয়াকারী আরাকান সালভেশন আর্মি (আরসা) ওলামা মৌলভী মুফতি জকোরিয়া (৫৫)কে গ্রেফতার করেছে কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। শনিবার (৫ মার্চ) সকাল পৌনে ৭ টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে এপিবিএন পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। জানা যায়, তিনি কুতুপালং ক্যাম্প-১ ইস্ট ডি/৮ ব্লকের আব্দুল করিমের ছেলে। এছাড়া তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যানিটির (এআরএসপিএইচ) চেয়ারম্যান ও আরসা ওলামা শাখার প্রধান কমান্ডার। তিনি ২০১৫ সালে মিয়ানমার থেকে এসে ফেরত যায়। আবার ২০১৭ সালে আশ্রিত হয়ে লম্বাশিয়া এলাকায় অবস্থান করেন এবং ২০১৯ সালে আরসা ফতোয়া বিভাগের দায়িত্ব পান। এরপর ২০২০ সালে আরসার কুতুপালং ক্যাম্প এলাকার ওলামা শাখার প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রোহিঙ্গাদের অধিকার আদায়ের শীর্ষ নেতা আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যানিটির তৎকালীন প্রধান নিহত মাস্টার মুহিবুল্লাহর সাথে তার মতবিরোধ ছিল। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালিত হলে জকোরিয়া আত্মগোপনে চলে যায়। কিন্তু তাকে ধরার জন্য ১৪ এপিবিএন দীর্ঘদিন গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল। দীর্ঘ চার মাস প্রচেষ্টার পর ১৪ এপিবিএনের লম্বাশিয়া ক্যাম্প পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে রোহিঙ্গা ক্যাম্পে দুস্কৃতিকারীদের মদদদাতাদের শীর্ষ পরামর্শক হিসেবে বিবেচনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) নাইমুল হক (পিপিএম)। তিনি বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×