ঢাকা, ৩০ জুলাই – রাজধানীর মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় কামাল আহমেদ (৩৮) নামে আওয়ামী লীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
তিনি বলেন, রাত ৯টার দিকে কাটাসুর এলাকায় দুর্বৃত্তরা কামাল আহমেদ নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন।
তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের ধরতে ইতোমধ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। মরদেহ পঙ্গু হাসপাতাল থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ৩০ জুলাই ২০২৪
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::রাজধানীতে সাবেক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা first appeared on DesheBideshe.
- আ.লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে
- ত্রয়োদশ জাতীয় নির্বাচন ভোট দিতে ঢাকা থেকে ভোলায় ফিরছে মানুষ, লঞ্চঘাটে ঈদের আমেজ




মন্তব্য করুন