হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাচ্চা নেওয়ার সময় হয়েছে, তবুও কেন বিয়ে হচ্ছে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ০২ সেপ্টেম্বর – ভারতের হিমাচল প্রদেশ মান্ডির বিজেপির সংসদ সদস্য ও বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা হিসেবেও পরিচিত তিনি। মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা মন্তব্য করে সমালোচিত হন এই অভিনেত্রী।

কঙ্গনার সহকর্মীদের মধ্যে অনেকেই বিয়ে করে সংসার জীবনে থিতু হয়েছেন। কিন্তু তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও কারও সঙ্গেই গাঁটছড়া বাঁধতে পারেননি তিনি। এবার জানা গেল, কি কারণে বিয়ে হচ্ছে না কঙ্গনার?

সম্প্রতি ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন কঙ্গনা। সেখানেই বিয়ে না হওয়ার কারণ জানালেন তিনি।

আরও পড়ুন

গুলশানে অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে হামলার শিকার পরীমনি, ভিডিও বার্তায় ক্ষোভ ও প্রশ্ন

কঙ্গনা বলেন, আমার মনে হয়, আমার বাচ্চা নেওয়ার সময় হয়েছে। কিন্তু মানুষ আমার নামে এত বদনাম করেছে যে, আমার বিয়ে হচ্ছে না। আমার বিরুদ্ধে এত মামলা আছে যে, যখনই আমি কারো সঙ্গে কথা বলা শুরু করি, তখনই আমার বাড়িতে পুলিশ আসে বা আমাকে সমন পাঠানো হয়।

একটি গল্প শেয়ার করে তিনি বলেন, একবার সমন পাঠানো দেখে আমার হবু শ্বশুর-শাশুড়ি বাড়ি থেকে পালিয়ে যায়। এসব বিষয় প্রভাব ফেলেছে। আমি মজা করছি না।

প্রসঙ্গত, কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘ইমার্জেন্সি’। এতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি নির্মাণও করেছেন কঙ্গনা।

আইএ/ ০২ সেপ্টেম্বর ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বাচ্চা নেওয়ার সময় হয়েছে, তবুও কেন বিয়ে হচ্ছে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাচ্চা নেওয়ার সময় হয়েছে, তবুও কেন বিয়ে হচ্ছে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০২ সেপ্টেম্বর – ভারতের হিমাচল প্রদেশ মান্ডির বিজেপির সংসদ সদস্য ও বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা হিসেবেও পরিচিত তিনি। মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা মন্তব্য করে সমালোচিত হন এই অভিনেত্রী।কঙ্গনার সহকর্মীদের মধ্যে অনেকেই বিয়ে করে সংসার জীবনে থিতু হয়েছেন। কিন্তু তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও কারও সঙ্গেই গাঁটছড়া বাঁধতে পারেননি তিনি। এবার জানা গেল, কি কারণে বিয়ে হচ্ছে না কঙ্গনার?সম্প্রতি ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন কঙ্গনা। সেখানেই বিয়ে না হওয়ার কারণ জানালেন তিনি।কঙ্গনা বলেন, আমার মনে হয়, আমার বাচ্চা নেওয়ার সময় হয়েছে। কিন্তু মানুষ আমার নামে এত বদনাম করেছে যে, আমার বিয়ে হচ্ছে না। আমার বিরুদ্ধে এত মামলা আছে যে, যখনই আমি কারো সঙ্গে কথা বলা শুরু করি, তখনই আমার বাড়িতে পুলিশ আসে বা আমাকে সমন পাঠানো হয়।একটি গল্প শেয়ার করে তিনি বলেন, একবার সমন পাঠানো দেখে আমার হবু শ্বশুর-শাশুড়ি বাড়ি থেকে পালিয়ে যায়। এসব বিষয় প্রভাব ফেলেছে। আমি মজা করছি না।প্রসঙ্গত, কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘ইমার্জেন্সি’। এতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি নির্মাণও করেছেন কঙ্গনা।আইএ/ ০২ সেপ্টেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×