হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিপিএলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছোঁয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৩ অক্টোবর – সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১১তম আসর। তার আগে আগামীকাল রাজধানীর একটি হোটেলে হবে প্লেয়ার্স ড্রাফট। মালিকানা ও ফ্র্যাঞ্চাইজিতে বেশ কিছু পরিবর্তন এলেও গতবারের মতো এবারও খেলবে ৭টি দল। ড্রাফটের আগে অনেক ক্রিকেটারকেই সরাসরি চুক্তি করে দলে নিচ্ছে ক্লাবগুলো।

সব তৎপরতা ঠিকঠাক চললেও বিপিএল নিয়ে বড় চিন্তা জনসম্পৃক্ততা। ১০টি আসর পার করলেও এখনো মানের দিক দিয়ে উন্নতি করতে পারেনি প্রতিযোগিতাটি। নানা বিতর্ক ও সমালোচনা আসে প্রতিযোগিতাটিকে ঘিরে। এবার তাই জাকজমকপূর্ণ একটি টুর্নামেন্ট খুব করে আয়োজন করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক্ষেত্রে এগিয়ে এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। পরিকল্পনা নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসেরও।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

বিপিএল শুরুর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শনে যান আসিফ মাহমুদ। সেখানে বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে সভা করেছেন ক্রীড়া উপদেষ্টা।

বিপিএলে জনসাধারণের সম্পৃক্ততা কীভাবে আরও বাড়ানো যায় সেসব নিয়ে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘পরিবর্তিত সময়ের পরিপ্রেক্ষিতে বিপিএলকে কীভাবে মানুষের সঙ্গে আরও সম্পৃক্ত করা যায়, সেটাই আমরা চেষ্টা করছি।’

বিপিএল নিয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকেও পরামর্শ নেওয়া হয়েছে বলে জানালেন তিনি, ‘বিপিএলকে একটি ভালো টুর্নামেন্ট হিসেবে উপস্থাপন করতে চাই। বিসিবি অবশ্যই বড় ভূমিকাটা রাখবে। আমার মনে হয়েছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে সাহায্য করতেন, তিনি সর্বশেষ অলিম্পিকেও বড় একটা ভূমিকা রেখেছেন, বিপিএলের মতো টুর্নামেন্টে আমরা যদি তার সেই অভিজ্ঞতা ব্যবহার না করি, সেটা দুর্ভাগ্যজনক হবে।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিপিএলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছোঁয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিপিএলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছোঁয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ অক্টোবর – সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১১তম আসর। তার আগে আগামীকাল রাজধানীর একটি হোটেলে হবে প্লেয়ার্স ড্রাফট। মালিকানা ও ফ্র্যাঞ্চাইজিতে বেশ কিছু পরিবর্তন এলেও গতবারের মতো এবারও খেলবে ৭টি দল। ড্রাফটের আগে অনেক ক্রিকেটারকেই সরাসরি চুক্তি করে দলে নিচ্ছে ক্লাবগুলো।সব তৎপরতা ঠিকঠাক চললেও বিপিএল নিয়ে বড় চিন্তা জনসম্পৃক্ততা। ১০টি আসর পার করলেও এখনো মানের দিক দিয়ে উন্নতি করতে পারেনি প্রতিযোগিতাটি। নানা বিতর্ক ও সমালোচনা আসে প্রতিযোগিতাটিকে ঘিরে। এবার তাই জাকজমকপূর্ণ একটি টুর্নামেন্ট খুব করে আয়োজন করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক্ষেত্রে এগিয়ে এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। পরিকল্পনা নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসেরও।বিপিএল শুরুর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শনে যান আসিফ মাহমুদ। সেখানে বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে সভা করেছেন ক্রীড়া উপদেষ্টা।বিপিএলে জনসাধারণের সম্পৃক্ততা কীভাবে আরও বাড়ানো যায় সেসব নিয়ে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘পরিবর্তিত সময়ের পরিপ্রেক্ষিতে বিপিএলকে কীভাবে মানুষের সঙ্গে আরও সম্পৃক্ত করা যায়, সেটাই আমরা চেষ্টা করছি।’বিপিএল নিয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকেও পরামর্শ নেওয়া হয়েছে বলে জানালেন তিনি, ‘বিপিএলকে একটি ভালো টুর্নামেন্ট হিসেবে উপস্থাপন করতে চাই। বিসিবি অবশ্যই বড় ভূমিকাটা রাখবে। আমার মনে হয়েছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে সাহায্য করতেন, তিনি সর্বশেষ অলিম্পিকেও বড় একটা ভূমিকা রেখেছেন, বিপিএলের মতো টুর্নামেন্টে আমরা যদি তার সেই অভিজ্ঞতা ব্যবহার না করি, সেটা দুর্ভাগ্যজনক হবে।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×