হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় গাড়ি পোড়ানো মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জন খালাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

একটি গাড়ি পোড়ানো মামলায় কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম বাহাদুর শাহ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৫জন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

বুধবার (৩০অক্টোবর) কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি শুনানি হয়। শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুল এলাহীর আদালত।

তাদের আইনজীবী এস এম নুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

তিনি জানান, ২০১৫ সালে পেকুয়ায় গাড়ি পোড়ানোর ঘটনায় ৩৫ জন বিএনপির নেতাকর্মীকে আসামী করা হয়। রাজনৈতিক প্রতিহিংসামূলক পেকুয়া থানার একটি মামলায় দীর্ঘ ১০বছর পর খালাস পেয়েছেন বিএনপির সভাপতি বাহাদুর শাহসহ ৩৫জন। মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ছিল।

পেকুয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুজিবুল হক চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০১৫ সালে গাড়ি পোড়ানোর ঘটনায় মিথ্যা ও ভিত্তিহীনভাবে উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ সহ ৩৫জনের নামে মামলা দায়ের করেছিল। সেই মামলায় সব আসামী খালাস পেয়েছেন। বিএনপির পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করছি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় গাড়ি পোড়ানো মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জন খালাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় গাড়ি পোড়ানো মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জন খালাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: একটি গাড়ি পোড়ানো মামলায় কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম বাহাদুর শাহ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৫জন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বুধবার (৩০অক্টোবর) কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি শুনানি হয়। শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুল এলাহীর আদালত। তাদের আইনজীবী এস এম নুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৫ সালে পেকুয়ায় গাড়ি পোড়ানোর ঘটনায় ৩৫ জন বিএনপির নেতাকর্মীকে আসামী করা হয়। রাজনৈতিক প্রতিহিংসামূলক পেকুয়া থানার একটি মামলায় দীর্ঘ ১০বছর পর খালাস পেয়েছেন বিএনপির সভাপতি বাহাদুর শাহসহ ৩৫জন। মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ছিল। পেকুয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুজিবুল হক চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০১৫ সালে গাড়ি পোড়ানোর ঘটনায় মিথ্যা ও ভিত্তিহীনভাবে উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ সহ ৩৫জনের নামে মামলা দায়ের করেছিল। সেই মামলায় সব আসামী খালাস পেয়েছেন। বিএনপির পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করছি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×