হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে ইউপি পরিষদের টাকায় চিকিৎসা উপকরণ বিতরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১২ ডিসেম্বর ২০২২, ০৭:৪৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ও ফাসিয়াখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে স্থানীয় ইউনিয়ন পরিষদের অর্থায়নে চিকিৎসা সেবার উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার ১১ ডিসেম্বর সকালে লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বুলেট উপস্থিত থেকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের সংশ্লিষ্টদের হাতে চিকিৎসা সেবার উপকরণ সমুহ তুলে দেন। এসময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শহিদ উল্লাহ, পরিষদের সচিব, সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বুলেট বলেন, স্থানীয় জনগণের মাঝে নিরাপদ চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এর অনুমতি সাপেক্ষে ইউনিয়ন পরিষদের অর্থায়নে স্থানীয় লক্ষ্যারচর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্য চিকিৎসা উপকরণ সরবরাহ করা হয়েছে।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের এক লক্ষ টাকা বরাদ্দের বিপরীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্য ১ টি ভিসন রেফ্রিজারেটর ,১ টি ভিশন ওয়াটার ফিল্টার, ২ টি অগ্নি নির্বাপক যন্ত্র , ১ টি হুইল চেয়ার, ১ টি নেবুলাইজার মেশিন, ১ টি ওয়েট মেশিন, ১ টি স্ট্রেচার ও ১ টি এসএস কেবিনেটসহ মোট ৯ টি চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো হেলাল উদ্দিন হেলালী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিসাপেক্ষে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ফাসিয়াখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্য চিকিৎসা উপকরণ সরবরাহ করা হয়েছে। গতকাল সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চিকিৎসা উপকরণ সমুহ সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় ইউনিয়ন পরিষদের সচিব, পরিষদের সকল সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন। ###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে ইউপি পরিষদের টাকায় চিকিৎসা উপকরণ বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে ইউপি পরিষদের টাকায় চিকিৎসা উপকরণ বিতরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১২ ডিসেম্বর ২০২২, ০৭:৪৯ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ও ফাসিয়াখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে স্থানীয় ইউনিয়ন পরিষদের অর্থায়নে চিকিৎসা সেবার উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার ১১ ডিসেম্বর সকালে লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বুলেট উপস্থিত থেকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের সংশ্লিষ্টদের হাতে চিকিৎসা সেবার উপকরণ সমুহ তুলে দেন। এসময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শহিদ উল্লাহ, পরিষদের সচিব, সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন। লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বুলেট বলেন, স্থানীয় জনগণের মাঝে নিরাপদ চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এর অনুমতি সাপেক্ষে ইউনিয়ন পরিষদের অর্থায়নে স্থানীয় লক্ষ্যারচর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্য চিকিৎসা উপকরণ সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের এক লক্ষ টাকা বরাদ্দের বিপরীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্য ১ টি ভিসন রেফ্রিজারেটর ,১ টি ভিশন ওয়াটার ফিল্টার, ২ টি অগ্নি নির্বাপক যন্ত্র , ১ টি হুইল চেয়ার, ১ টি নেবুলাইজার মেশিন, ১ টি ওয়েট মেশিন, ১ টি স্ট্রেচার ও ১ টি এসএস কেবিনেটসহ মোট ৯ টি চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে। ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো হেলাল উদ্দিন হেলালী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিসাপেক্ষে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ফাসিয়াখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্য চিকিৎসা উপকরণ সরবরাহ করা হয়েছে। গতকাল সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চিকিৎসা উপকরণ সমুহ সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় ইউনিয়ন পরিষদের সচিব, পরিষদের সকল সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×