হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পৃথক অভিযানে ফেনসিডিল-ইয়াবাসহ গ্রেপ্তার ৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৯ মার্চ ২০২২, ০৪:২০ অপরাহ্ন

পৃথক চালিয়ে অভিযানে এক হাজার পিস ইয়াবা এবং ১১০ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৯ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভাটারা থানা এলাকায় ডিবি মিরপুর বিভাগের অভিযানে ১১০ বোতল ফেনসিডিলসহ মো. ইউসুফ মন্ডল ও মো. মহিউদ্দিন আজাদ নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ভাটারা থানার বারিধারার বিসমিল্লাহ কার ডেকোরেটরের সামনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইউসুফ ও মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আরও পড়ুন

২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ হচ্ছে আজ, ঈদুল ফিতরে ৫ ও আজহায় ৬ দিন ছুটি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা সীমান্তবর্তী জেলা দিনাজপুর থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

পল্লবী থানা এলাকায় পৃথক আরেকটি অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. খায়রুল আলম ও হারুনুর রশিদ নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. পারভেজ ইসলাম বলেন, রাতে পল্লবী থানার ইসিবি রোডে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ খায়রুল ও হারুনকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পৃথক অভিযানে ফেনসিডিল-ইয়াবাসহ গ্রেপ্তার ৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পৃথক অভিযানে ফেনসিডিল-ইয়াবাসহ গ্রেপ্তার ৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৯ মার্চ ২০২২, ০৪:২০ অপরাহ্ন
Print Image
পৃথক চালিয়ে অভিযানে এক হাজার পিস ইয়াবা এবং ১১০ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১৯ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ভাটারা থানা এলাকায় ডিবি মিরপুর বিভাগের অভিযানে ১১০ বোতল ফেনসিডিলসহ মো. ইউসুফ মন্ডল ও মো. মহিউদ্দিন আজাদ নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ভাটারা থানার বারিধারার বিসমিল্লাহ কার ডেকোরেটরের সামনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইউসুফ ও মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা সীমান্তবর্তী জেলা দিনাজপুর থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। গ্রেপ্তারদের বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও তিনি জানান। পল্লবী থানা এলাকায় পৃথক আরেকটি অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. খায়রুল আলম ও হারুনুর রশিদ নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. পারভেজ ইসলাম বলেন, রাতে পল্লবী থানার ইসিবি রোডে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ খায়রুল ও হারুনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×