হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া থানায় নতুন দুই মামলা, জাফর আলমসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় ২০১৮ সালের ১০ ডিসেম্বর বিকালে বিএনপির এমপি প্রার্থী এডভোকেট হাসিনা আহমদ ও দলীয় নেতাকর্মীর উপর হামলা চালিয়ে গুলি করার অভিযোগ এবং ২০২৪ সালের ৩ নভেম্বর রাতে মাতামুহুরী ব্রীজের উপর টমটম ইজিবাইক গাড়িতে আগুন দেযার অভিযোগে শনিবার রাতে চকরিয়া থানায় দুটি মামলা রুজু করা হয়েছে।

এতে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক এমপি জাফর আলম এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপিসহ ৭৩৬ জন নেতাকর্মীকে দুটি মামলায় আসামি করা হয়েছে। দুই মামলায় এজাহানামীয় আসামী করা হয়েছে যথাক্রমে ১৫৬ ও ১৮০ জন আওয়ামী লীগের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে।

১৮০ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত ২০০ জনকে আসামী করে মামলাটি করেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন বাদী। এছাড়াও ১৫৬ জনের নাম উল্লেখ এবং আরও ২০০ জনকে অজ্ঞাত আসামী দেখিয়ে মামলাটি করেছেন লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

এজাহারনামীয় আসামী হিসেবে সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিন আহমদ সিআইপি ছাড়াও দুই মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলেন- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক আবু মুছা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, আওয়ামী লীগ নেতা ছরওয়ার আলম, মহসিন বাবুল, সাজিদ হোসেন সাকিব, নজরুল ইসলাম রাসেল, নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, সাবেক এমপির ভাতিজা জিয়াবুল হক, ছেলে মালয়েশিয়া প্রবাসী তানভীর আহমদ সিদ্দিকী তুহিন, ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান যথাক্রমে আজিমুল হক আজিম, দিদারুল হক সিকদার, বদিউল আলম, শওকত ওসমান, আওরঙ্গজেব বুলেট, হেলাল উদ্দিন, হাসানুল ইসলাম আদর, জামাল হোসেন চৌধুরী, নবী হোছাইন চৌধুরী, মক্কী ইকবাল হোসেন, মেহরাজ উদ্দিন মিরাজ, মিরানুল ইসলাম, এস এম জাহাঙ্গীর আলম। এছাড়াও চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগ নেতা জয়নাল আবেদীন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা আরহান মাহমুদ রুবেল, তারেকুল ইসলাম রাহিত, আকিত হোসেন সজিব, তানভীর হাসান রিফাত প্রমূখ।

একসঙ্গে দুটো মামলা রুজু করার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, মামলার এজাহারনামীয় আসামি গ্রেফতারে পুলিশ কাজ করছেন। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়া থানায় নতুন দুই মামলা, জাফর আলমসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া থানায় নতুন দুই মামলা, জাফর আলমসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় ২০১৮ সালের ১০ ডিসেম্বর বিকালে বিএনপির এমপি প্রার্থী এডভোকেট হাসিনা আহমদ ও দলীয় নেতাকর্মীর উপর হামলা চালিয়ে গুলি করার অভিযোগ এবং ২০২৪ সালের ৩ নভেম্বর রাতে মাতামুহুরী ব্রীজের উপর টমটম ইজিবাইক গাড়িতে আগুন দেযার অভিযোগে শনিবার রাতে চকরিয়া থানায় দুটি মামলা রুজু করা হয়েছে। এতে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক এমপি জাফর আলম এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপিসহ ৭৩৬ জন নেতাকর্মীকে দুটি মামলায় আসামি করা হয়েছে। দুই মামলায় এজাহানামীয় আসামী করা হয়েছে যথাক্রমে ১৫৬ ও ১৮০ জন আওয়ামী লীগের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে। ১৮০ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত ২০০ জনকে আসামী করে মামলাটি করেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন বাদী। এছাড়াও ১৫৬ জনের নাম উল্লেখ এবং আরও ২০০ জনকে অজ্ঞাত আসামী দেখিয়ে মামলাটি করেছেন লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। এজাহারনামীয় আসামী হিসেবে সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিন আহমদ সিআইপি ছাড়াও দুই মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলেন- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক আবু মুছা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, আওয়ামী লীগ নেতা ছরওয়ার আলম, মহসিন বাবুল, সাজিদ হোসেন সাকিব, নজরুল ইসলাম রাসেল, নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, সাবেক এমপির ভাতিজা জিয়াবুল হক, ছেলে মালয়েশিয়া প্রবাসী তানভীর আহমদ সিদ্দিকী তুহিন, ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান যথাক্রমে আজিমুল হক আজিম, দিদারুল হক সিকদার, বদিউল আলম, শওকত ওসমান, আওরঙ্গজেব বুলেট, হেলাল উদ্দিন, হাসানুল ইসলাম আদর, জামাল হোসেন চৌধুরী, নবী হোছাইন চৌধুরী, মক্কী ইকবাল হোসেন, মেহরাজ উদ্দিন মিরাজ, মিরানুল ইসলাম, এস এম জাহাঙ্গীর আলম। এছাড়াও চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগ নেতা জয়নাল আবেদীন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা আরহান মাহমুদ রুবেল, তারেকুল ইসলাম রাহিত, আকিত হোসেন সজিব, তানভীর হাসান রিফাত প্রমূখ। একসঙ্গে দুটো মামলা রুজু করার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, মামলার এজাহারনামীয় আসামি গ্রেফতারে পুলিশ কাজ করছেন। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×