কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) টেকনাফ সমুদ্র সৈকতের তুলাতলী পয়েন্টে মঞ্জুরুল ইসলামের (১২) মরদেহ এবং ভোর ৫টার দিকে মো. বাবুলের (১০) মরদেহ লম্বরী পয়েন্ট থেকে স্বজনরা উদ্ধার করে।
এর আগে গতকাল সমুদ্র সৈকতে গোসলে নেমে নুর কামাল (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। একই ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ হয়েছিল।
মৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) ও একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন প্রকাশ বাবুল (১৩)।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, টেকনাফ সমুদ্র সৈকতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে পৃথক জায়গা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।




মন্তব্য করুন