হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের আলোচিত সেলিম উদ্দিন ও
শফিউল আলম চৌকিদার খুনের মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরনদ্বীপের চিংড়িজোন এলাকা থেকে চকরিয়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চরণদ্বীপ এলাকার সাহাব মিয়া ছেলে আমির হোসেন (২৩) ও একই এলাকার গোলাম কবিরের ছেলে রুহুল কাদের (২৪)। পুলিশ জানিয়েছে, তাঁরা দুইজনই চকরিয়া উপজেলার মানিকপুর এলাকার আলোচিত ডাবল মার্ডার মামলার পরোয়ানাভুক্ত আসামি।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভূঁইয়া বলেন, থানার এসআই মোস্তাকিম হোসাইন এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে উপজেলার মানিকপুর এলাকার আলোচিত সেলিম উদ্দিন ও চৌকিদার শফি আলম হত্যা (ডাবল মার্ডার) মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত ডাবল মার্ডার মামলার আসামিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। পরে মামলার শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে আদালতের বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত: চলতিবছরের ১৬ এপ্রিল রাত ৮ টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া নবীন ক্লাব এলাকার একটি দোকানের ভেতরে বসা অবস্থায় সেলিম উদ্দিন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চৌকিদার শফিউল আলমকে কুপিয়ে ও গুলি করে জখম করে। পরে রাতে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে গুরুতর আহত সেলিম উদ্দিন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেযার পথে শফিউল আলম চৌকিদার মারা যান।

এ ঘটনায় ১৯ এপ্রিল নিহত শফিউল আলমের বড় ভাই শামসুল আলম বাদী হয়ে স্থানীয় ইউপি মেম্বার চিহ্নিত সন্ত্রাসী জাহেদুল ইসলামসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মামলা রুজু করেন।
তবে জোড়া খুনের মামলার প্রধান আসামি চিহ্নিত সন্ত্রাসী জাহেদ মেম্বার এখনো গ্রেফতার হয়নি। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের আলোচিত সেলিম উদ্দিন ও শফিউল আলম চৌকিদার খুনের মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরনদ্বীপের চিংড়িজোন এলাকা থেকে চকরিয়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চরণদ্বীপ এলাকার সাহাব মিয়া ছেলে আমির হোসেন (২৩) ও একই এলাকার গোলাম কবিরের ছেলে রুহুল কাদের (২৪)। পুলিশ জানিয়েছে, তাঁরা দুইজনই চকরিয়া উপজেলার মানিকপুর এলাকার আলোচিত ডাবল মার্ডার মামলার পরোয়ানাভুক্ত আসামি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভূঁইয়া বলেন, থানার এসআই মোস্তাকিম হোসাইন এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে উপজেলার মানিকপুর এলাকার আলোচিত সেলিম উদ্দিন ও চৌকিদার শফি আলম হত্যা (ডাবল মার্ডার) মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত ডাবল মার্ডার মামলার আসামিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। পরে মামলার শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে আদালতের বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। প্রসঙ্গত: চলতিবছরের ১৬ এপ্রিল রাত ৮ টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া নবীন ক্লাব এলাকার একটি দোকানের ভেতরে বসা অবস্থায় সেলিম উদ্দিন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চৌকিদার শফিউল আলমকে কুপিয়ে ও গুলি করে জখম করে। পরে রাতে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে গুরুতর আহত সেলিম উদ্দিন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেযার পথে শফিউল আলম চৌকিদার মারা যান। এ ঘটনায় ১৯ এপ্রিল নিহত শফিউল আলমের বড় ভাই শামসুল আলম বাদী হয়ে স্থানীয় ইউপি মেম্বার চিহ্নিত সন্ত্রাসী জাহেদুল ইসলামসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মামলা রুজু করেন। তবে জোড়া খুনের মামলার প্রধান আসামি চিহ্নিত সন্ত্রাসী জাহেদ মেম্বার এখনো গ্রেফতার হয়নি। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×