হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ১৬ সেনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন


ইসলামবাদ, ২২ ডিসেম্বর – পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসীদের হামলায় ১৬ জন সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।

আইএসপিআর জানিয়েছে, গত ২১ ডিসেম্বর রাতে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার মাকিন এলাকায় সন্ত্রাসীরা একটি নিরাপত্তা চৌকিতে হামলার চেষ্টা চালায়। সেনা সদস্যরা সাহসিকতার সঙ্গে ওই হামলা প্রতিহত করেন। সংঘর্ষে আট সন্ত্রাসী নিহত হয়। তবে তীব্র গোলাগুলির সময় ১৬ জন সেনা সদস্যও প্রাণ হারান।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে এবং হামলাকারীদের বিচারের আওতায় আনার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইএসপিআর বলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহত সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমাদের সাহসী সেনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে অসামান্য সাহসিকতা দেখিয়েছেন। সমগ্র জাতি তাদের আত্মত্যাগের জন্য কৃতজ্ঞ।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের প্রথম তিন ত্রৈমাসিকে সন্ত্রাসী হামলা এবং নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে মোট ১ হাজার ৫৩৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২২ ডিসেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ১৬ সেনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ১৬ সেনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ২২ ডিসেম্বর – পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসীদের হামলায় ১৬ জন সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।আইএসপিআর জানিয়েছে, গত ২১ ডিসেম্বর রাতে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার মাকিন এলাকায় সন্ত্রাসীরা একটি নিরাপত্তা চৌকিতে হামলার চেষ্টা চালায়। সেনা সদস্যরা সাহসিকতার সঙ্গে ওই হামলা প্রতিহত করেন। সংঘর্ষে আট সন্ত্রাসী নিহত হয়। তবে তীব্র গোলাগুলির সময় ১৬ জন সেনা সদস্যও প্রাণ হারান।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে এবং হামলাকারীদের বিচারের আওতায় আনার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আইএসপিআর বলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহত সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমাদের সাহসী সেনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে অসামান্য সাহসিকতা দেখিয়েছেন। সমগ্র জাতি তাদের আত্মত্যাগের জন্য কৃতজ্ঞ।সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের প্রথম তিন ত্রৈমাসিকে সন্ত্রাসী হামলা এবং নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে মোট ১ হাজার ৫৩৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে।সূত্র: জাগো নিউজআইএ/ ২২ ডিসেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×