হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিলো কাতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন


দোহা, ২৩ ডিসেম্বর – ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশে গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি দিয়ে কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল কাবি বলেছেন, ইইউয়ের সদস্যরাষ্ট্রগুলো বাধ্যতামূলক শ্রম এবং পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে নতুন কঠোর আইন চাপিয়ে দিলে কাতার গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে।

রোববার (২২ ডিসেম্বর) ‘দ্য ফাইন্যান্সিয়াল টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

চলতি বছর ইউরোপীয় ইউনিয়নে কর্পোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স নামে একটি আইন পাস হয়। এই আইন অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে কর্মরত প্রতিষ্ঠানগুলোতে শ্রম আইনের লঙ্ঘন করলে তাদের গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা। যা হবে প্রতিষ্ঠানটির বার্ষিক লাভের ৫ শতাংশ।

তবে এই আইনের ঘোর বিরোধিতা করছে কাতার। তাদের মতে, দেশটির জ্বালানির পাঁচ শতাংশ জরিমানা দেওয়া মানে কাতারের রাজস্ব থেকে ৫ শতাংশ চলে যাওয়া। আর এতো বড় অঙ্কের অর্থ হারাতে রাজি নন তারা। কাতার প্রশাসনের মতে, ইইউয়ের উচিত এই আইনটি পর্যালোচনা করা।

কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল কাবি বলেন, ইউরোপে গিয়ে অর্জিত রাজস্বের ৫ শতাংশ হারাতে হলে, আমি ইউরোপেই যাব না। আমি ভয় দেখাচ্ছি না। কাতারএনার্জির অর্জিত রাজস্বের ৫ শতাংশ মানে কাতার রাষ্ট্রের অর্জিত রাজস্বের ৫ শতাংশ। এটি জনগণের অর্থ। তাই এ ধরনের অর্থ আমি খোয়াতে পারি না। কেউই এটা মেনে নেবে না।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২২ ডিসেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিলো কাতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিলো কাতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] দোহা, ২৩ ডিসেম্বর – ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশে গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি দিয়ে কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল কাবি বলেছেন, ইইউয়ের সদস্যরাষ্ট্রগুলো বাধ্যতামূলক শ্রম এবং পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে নতুন কঠোর আইন চাপিয়ে দিলে কাতার গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে।রোববার (২২ ডিসেম্বর) ‘দ্য ফাইন্যান্সিয়াল টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন।চলতি বছর ইউরোপীয় ইউনিয়নে কর্পোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স নামে একটি আইন পাস হয়। এই আইন অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে কর্মরত প্রতিষ্ঠানগুলোতে শ্রম আইনের লঙ্ঘন করলে তাদের গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা। যা হবে প্রতিষ্ঠানটির বার্ষিক লাভের ৫ শতাংশ।তবে এই আইনের ঘোর বিরোধিতা করছে কাতার। তাদের মতে, দেশটির জ্বালানির পাঁচ শতাংশ জরিমানা দেওয়া মানে কাতারের রাজস্ব থেকে ৫ শতাংশ চলে যাওয়া। আর এতো বড় অঙ্কের অর্থ হারাতে রাজি নন তারা। কাতার প্রশাসনের মতে, ইইউয়ের উচিত এই আইনটি পর্যালোচনা করা।কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল কাবি বলেন, ইউরোপে গিয়ে অর্জিত রাজস্বের ৫ শতাংশ হারাতে হলে, আমি ইউরোপেই যাব না। আমি ভয় দেখাচ্ছি না। কাতারএনার্জির অর্জিত রাজস্বের ৫ শতাংশ মানে কাতার রাষ্ট্রের অর্জিত রাজস্বের ৫ শতাংশ। এটি জনগণের অর্থ। তাই এ ধরনের অর্থ আমি খোয়াতে পারি না। কেউই এটা মেনে নেবে না।সূত্র: আরটিভি নিউজআইএ/ ২২ ডিসেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×