হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এক বছরে সাড়ে ১০ হাজার কোটি আয়ের রেকর্ড বিমানের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৩ ডিসেম্বর – বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত ২০২৩-২০২৪ অর্থবছরে রেকর্ড পরিমাণ আয় করেছে। যার পরিমাণ ১০ হাজার ৫৭৫ কোটি টাকা যা পূর্ববর্তী অর্থবছরের তুলনাই ৯ দশমিক ৫০ শতাংশ বেশি। একই সঙ্গে ২০২৩-২০২৪ অর্থবছরে বিমান ১ হাজার ৫৫৬ কোটি টাকা অপারেশনাল মুনাফা অর্জন করেছে। তবে এক্সচেঞ্জ লস ও ট্যাক্স পরবর্তী ২৮২ কোটি টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে। ডলারের মূল্যবৃদ্ধি নিট মুনাফার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

এ নিয়ে করোনার পর টানা চতুর্থ বারের মতো লাভের ধারা অব্যাহত রেখেছে বিমান। সব শেষ ১০ অর্থবছরে ৮ বারই নিট মুনাফা অর্জন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

শনিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বার্ষিক সাধারণ সভায় গত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়। সোমবার (২৩ ডিসেম্বর) বিমানের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের সদস্যসহ শেয়ার হোল্ডারদের মধ্যে অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৩-২০২৪ অর্থবছরে ২১টি উড়োজাহাজের মাধ্যমে দেশি-বিদেশি ৩০টি গন্তব্যে সর্বমোট ৩৩ লাখ ৬৩ হাজার ৬৮৫ জন যাত্রী পরিবহন করেছে যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় প্রায় ১ লাখ বেশি। এ ছাড়া ৪৩ হাজার ৪৪ মেট্রিক টন কার্গো পরিবহন করে ৬৩৭ কোটি টাকা আয় করেছে যা পূর্ববর্তী বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৩ ডিসেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এক বছরে সাড়ে ১০ হাজার কোটি আয়ের রেকর্ড বিমানের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এক বছরে সাড়ে ১০ হাজার কোটি আয়ের রেকর্ড বিমানের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ ডিসেম্বর – বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত ২০২৩-২০২৪ অর্থবছরে রেকর্ড পরিমাণ আয় করেছে। যার পরিমাণ ১০ হাজার ৫৭৫ কোটি টাকা যা পূর্ববর্তী অর্থবছরের তুলনাই ৯ দশমিক ৫০ শতাংশ বেশি। একই সঙ্গে ২০২৩-২০২৪ অর্থবছরে বিমান ১ হাজার ৫৫৬ কোটি টাকা অপারেশনাল মুনাফা অর্জন করেছে। তবে এক্সচেঞ্জ লস ও ট্যাক্স পরবর্তী ২৮২ কোটি টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে। ডলারের মূল্যবৃদ্ধি নিট মুনাফার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।এ নিয়ে করোনার পর টানা চতুর্থ বারের মতো লাভের ধারা অব্যাহত রেখেছে বিমান। সব শেষ ১০ অর্থবছরে ৮ বারই নিট মুনাফা অর্জন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।শনিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বার্ষিক সাধারণ সভায় গত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়। সোমবার (২৩ ডিসেম্বর) বিমানের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের সদস্যসহ শেয়ার হোল্ডারদের মধ্যে অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৩-২০২৪ অর্থবছরে ২১টি উড়োজাহাজের মাধ্যমে দেশি-বিদেশি ৩০টি গন্তব্যে সর্বমোট ৩৩ লাখ ৬৩ হাজার ৬৮৫ জন যাত্রী পরিবহন করেছে যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় প্রায় ১ লাখ বেশি। এ ছাড়া ৪৩ হাজার ৪৪ মেট্রিক টন কার্গো পরিবহন করে ৬৩৭ কোটি টাকা আয় করেছে যা পূর্ববর্তী বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি।সূত্র: জাগো নিউজআইএ/ ২৩ ডিসেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×